Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যেভাবে ভেনেজুয়েলা থেকে নিউইয়র্কে নেওয়া হয় মাদুরোকে

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১২:১৪ পিএম

যেভাবে ভেনেজুয়েলা থেকে নিউইয়র্কে নেওয়া হয় মাদুরোকে

চোখ বেঁধে তুলে নিয়ে যাওয়া হয় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। ছবি: সংগৃহীত

Advertisement

ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার স্ত্রীসহ আটক করে নিউইয়র্কে নিয়ে গেছে মার্কিন সেনাবাহিনী। শনিবার নিউইয়র্কে নেওয়ার পর যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি ম্যানহ্যাটনের পশ্চিম পাশে তাদের সদর দপ্তরে মাদুরোর বিরুদ্ধে মাদক সংক্রান্ত ফৌজদারি মামলা করেছে।

এ দিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র শনিবার দুপুর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বড় ধরনের হামলা চালিয়েছে এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে স্ত্রীসহ আটক করে উড়িয়ে (হেলিকপ্টারে করে) দেশটির বাইরে নিয়ে এসেছে।

বিবিসি জানিয়েছে, মার্কিন হেলিকপ্টারগুলো মাদুরোকে ক্যারিবীয় সাগরের অজ্ঞাত একটি স্থানে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর উভচর আক্রমণকারী জাহাজ ইউএসএস ইও জিমায় নিয়ে যায়। তারপর সেখান থেকে হেলিকপ্টারে করে তাকে কিউবার গুয়ানতানামো বে-তে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে অন্য একটি বিমানে করে তাকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের অরেঞ্জ কাউন্টির স্টুয়ার্ট বিমান ঘাঁটিতে নেওয়া হয়।


স্টুয়ার্ট বিমান ঘাঁটি থেকে আরেকটি হেলিকপ্টারে করে মাদুরোকে নিউইয়র্ক শহরে নিয়ে যাওয়া হয়। এভাবে ভেনেজুয়েলার নেতা মাদুরো আটকের পর ৩৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রের গিয়ে পৌঁছান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ঘরেই অস্বস্তি, বাবাকে সতর্ক করেছিলেন বড় ছেলে

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ঘরেই অস্বস্তি, বাবাকে সতর্ক করেছিলেন বড় ছেলে

ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে ট্রাম্প প্রশাসনের আপিল

ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে ট্রাম্প প্রশাসনের আপিল

ডিভি লটারির নিবন্ধন পুনরায় চালুর নির্দেশ, গ্রিন কার্ড মিলবে?

ডিভি লটারির নিবন্ধন পুনরায় চালুর নির্দেশ, গ্রিন কার্ড মিলবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

যুক্তরাষ্ট্রের কাছে কখনো আত্মসমর্পণ করবে না ইরান: আরাগচি

যুক্তরাষ্ট্রের কাছে কখনো আত্মসমর্পণ করবে না ইরান: আরাগচি

সামরিক সক্ষমতা বাড়াচ্ছে ইরান, হামলা করতে পারে ইসরাইল

সামরিক সক্ষমতা বাড়াচ্ছে ইরান, হামলা করতে পারে ইসরাইল

আরও পড়ুন

সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে জরুরি সতর্কতা জারি

সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে জরুরি সতর্কতা জারি

সৌদি আরবের মক্কায় আকস্মিক বন্যার তাণ্ডব

সৌদি আরবের মক্কায় আকস্মিক বন্যার তাণ্ডব

ক্যানসারের ১৩৭ ওষুধের দাম কমাচ্ছে ভারত

ক্যানসারের ১৩৭ ওষুধের দাম কমাচ্ছে ভারত

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ঘরেই অস্বস্তি, বাবাকে সতর্ক করেছিলেন বড় ছেলে

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ঘরেই অস্বস্তি, বাবাকে সতর্ক করেছিলেন বড় ছেলে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম