Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

ফের বিক্ষোভে নামার আহ্বান রেজা পাহলভির, মিলল না সাড়া

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১২:৫৮ পিএম

ফের বিক্ষোভে নামার আহ্বান রেজা পাহলভির, মিলল না সাড়া

ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। ছবি: সংগৃহীত

Advertisement

ইরানের সাধারণ মানুষকে আবারও বিক্ষোভে নামার আহ্বান জানিয়েছিলেন দেশটির নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। তবে তার এ আহ্বানে এবার সাড়া দেয়নি মানুষ। 

যুক্তরাষ্ট্রে বসবাসরত রেজা পাহলভি শনিবার (১৭ জানুয়ারি) থেকে সোমবার (১৮ জানুয়ারি) পর্যন্ত টানা বিক্ষোভের ডাক দেন। কিন্তু শনিবার সন্ধ্যার পর রাজধানী তেহরানসহ অন্যান্য জায়গায় কোনো বিক্ষোভ হয়নি।

গত মাসের শেষ দিকে ইরানে যখন এ বিক্ষোভ শুরু হয় এবং গত ৭ ও ৮ জানুয়ারি এটি সহিংস আকার ধারণ করে। ওই সময় আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন সরকারের পতন হওয়ার শঙ্কা দেখা দেয়।

রেজা পাহলভি তখন প্রচার করতে থাকেন যদি সরকার পতন হয় তাহলে তিনি ট্রানজিশনাল নেতার দায়িত্ব নেবেন। বিদেশে বসবাসরত ইরানিদের মধ্যে তিনি সমর্থন পেয়েছিলেন।


তবে ইরানের ভেতর তার প্রভাবের বিষয়টি নিয়ে সন্দেহ আছে। কেউ কেউ তাকে সমর্থন জানালেও অনেকে চান না আবারও রাজতন্ত্র ফিরে আসুক।

এদিকে তার সর্বশেষ ডাকে সাধারণ মানুষের সাড়া না দেওয়ার বিষয়টি নির্দেশ করছে, কঠোর দমননীতির কারণে বিক্ষোভকারীরা বিক্ষোভ থেকে সরে এসেছেন এবং সরকার সফলভাবে এটি দমন করেছে।

রেজা পাহলভি ইরানের সরকার পতনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের আহ্বান জানানো সত্ত্বেও বিক্ষোভ দমনে সফল হয়েছে খামেনির সরকার।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম