Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

২২ শতাংশ পর্যটন ব্যয় বাড়ল মদিনায়

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৪ পিএম

২২ শতাংশ পর্যটন ব্যয় বাড়ল মদিনায়

চাহিদা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে আতিথেয়তা খাতে ব্যাপক সম্প্রসারণ ঘটেছে মদিনায়। ছবি: সংগৃহীত

Advertisement

সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় ২০২৫ সালে পর্যটন খাতে বার্ষিক ব্যয় ২২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫২ বিলিয়ন সৌদি রিয়ালে পৌঁছেছে। একই সময়ে দর্শনার্থীর সংখ্যা ২ কোটি ১০ লাখ ছাড়িয়েছে। দেশীয় পর্যটন মানচিত্রে ধর্মীয় গন্তব্য হিসেবে মদিনার ক্রমবর্ধমান গুরুত্বের প্রতিফলন হিসেবে এ শক্তিশালী প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

চাহিদা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে আতিথেয়তা খাতেও ব্যাপক সম্প্রসারণ ঘটেছে। শহরটিতে লাইসেন্সপ্রাপ্ত আতিথেয়তা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে ৬১০-এ দাঁড়িয়েছে, যা ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। লাইসেন্সপ্রাপ্ত কক্ষসংখ্যা ২৪ শতাংশ বেড়ে ৭৬ হাজার ছাড়িয়েছে। পাশাপাশি ভ্রমণ ও পর্যটন সংস্থার সংখ্যা ২৯ শতাংশ বেড়ে ২৪০টির বেশি হয়েছে, যা পর্যটন সহায়ক সেবাখাতের বিস্তারের ইঙ্গিত দেয়। 

২০২৫ সালের এ সাফল্য মদিনার পর্যটন খাতের কাঠামোগত রূপান্তরকে তুলে ধরে। প্রচলিত মৌসুমি প্রবৃদ্ধির ধারা থেকে সরে এসে এখন সরবরাহ বৈচিত্র্য, সেবার মানোন্নয়ন এবং স্থানীয় অর্থনীতিতে খাতটির অবদান বৃদ্ধির ভিত্তিতে টেকসই সম্প্রসারণের দিকে অগ্রসর হচ্ছে শহরটি।

রমজানকে সামনে রেখে পর্যটন খাতকে আরও চাঙ্গা করতে সৌদি পর্যটনমন্ত্রী আহমেদ আল খতিব ‘দ্য স্পিরিট অব রমজান’ শীর্ষক মাঠপর্যায়ের পরিদর্শনের অংশ হিসেবে মদিনা সফর করেন। এ সফরে জেদ্দা ও মক্ক অন্তর্ভুক্ত ছিল। তিনি মদিনায় আতিথেয়তা সুবিধা ও সেবার প্রস্তুতি পর্যালোচনা করেন, রমজান মৌসুমে দর্শনার্থীদের সেবার মান যাচাই করেন এবং চলমান ও নতুন পর্যটন প্রকল্পগুলোকে সমর্থন জোগান।   

আল-খতিব জানান, গত পাঁচ বছরে অসংখ্য আন্তর্জাতিক আতিথেয়তা প্রকল্প ও ব্র্যান্ড মদিনার পর্যটন ও হোটেল খাতে প্রবেশ করেছে। এতে শুধু অঞ্চলে খাতটির প্রবৃদ্ধিই প্রতিফলিত হয়নি, বরং সৌদি ব্যবস্থাপনার প্রতি বিনিয়োগকারীদের আস্থাও সুদৃঢ় হয়েছে। 

তিনি বলেন, আজকের প্রেক্ষাপট ভিন্ন। খাতটি ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে এবং বিনিয়োগকারীদের সক্ষম করে তুলতে ও তাদের যাত্রা সহজ করতে একটি সুসংহত ব্যবস্থা গড়ে উঠেছে। ভবিষ্যৎ আরও সম্ভাবনাময়।

সফরকালে আল-খতিব ৩৯ মিলিয়ন সৌদি রিয়ালের বেশি বিনিয়োগে নির্মিত র্যাডিসন হোটেল মদিনা উদ্বোধন করেন। প্রকল্পটি ট্যুরিজম ডেভেলপমেন্ট ফান্ডের অর্থায়নে বাস্তবায়িত হয়েছে। এর লক্ষ্য আন্তর্জাতিক হোটেল ব্র্যান্ড আকর্ষণ এবং দর্শনার্থীদের জন্য সেবার মান আরও উন্নত করা।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম