Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

নাগরিকদের ‘দ্রুত’ ইরান ছাড়ার নির্দেশ সুইডেনের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪০ এএম

নাগরিকদের ‘দ্রুত’ ইরান ছাড়ার নির্দেশ সুইডেনের

সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনগার্ড। ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যে নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে সুইডেন। ইরান ও মধ্যপ্রাচ্য অঞ্চলের পরিস্থিতি ‘অত্যন্ত অনিশ্চিত’ উল্লেখ করে নিজেদের নাগরিকদের এই জরুরি সতর্কবার্তা দেন দেশটির পরররাষ্ট্রমন্ত্রী। খবর আনাদোলুর। 

স্থানীয় সময় শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনগার্ড ইরানে অবস্থানরত সুইডিশ নাগরিকদের দ্রুত দেশটি ছাড়ার আহ্বান জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স পোস্টে স্টেনারগার্ড বলেন, ‘ইরান ও অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত। এ অবস্থায় ইরান সফর এড়িয়ে যাওয়া উচিত এবং দেশটিতে থাকা সুইডিশ নাগরিকদের দ্রুত চলে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘এখনও আকাশপথ ও স্থল সীমান্ত দিয়ে ইরান ত্যাগ করা সম্ভব। সুযোগ থাকা অবস্থাতেই সুইডিশদের দেশটি ছেড়ে যাওয়া উচিত, অপেক্ষা করা ঠিক হবে না। যারা ইরানে থাকার সিদ্ধান্ত নেবেন, তারা ব্যক্তিগত উদ্যোগে থাকতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় ইরান থেকে সরিয়ে নিতে সহায়তা করতে পারবে না।’


পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২০ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইরানকে চাপে রাখতে সীমিত হামলার বিষয়টি বিবেচনা করছে হোয়াইট হাউস। তবে তেহরানকে অবশ্যই একটি ন্যায্য চুক্তিতে পৌঁছাতে হবে। তা না হলে খারাপ কিছু ঘটতে পারে বলেও সতর্ক করেন ট্রাম্প।

মার্কিন কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে ইরানের শাসন পরিবর্তনের প্রচেষ্টাও এই পরিকল্পনার অংশ হতে পারে।র

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম