Logo
Logo
×
   

আন্তর্জাতিক

আফগানিস্তানের ৩৩১ যোদ্ধা নিহত, দাবি পাকিস্তানের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৯ পিএম

আফগানিস্তানের ৩৩১ যোদ্ধা নিহত, দাবি পাকিস্তানের

পাকিস্তানি বাহিনী ১০৪টি তালেবান চেকপোস্ট দখল করেছে বলে দাবি করেছে দেশটির তথ্যমন্ত্রী। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের সঙ্গে চলমান যুদ্ধে এখন পর্যন্ত দেশটির ৩৩১ জন যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরার। 

তিনি জানিয়েছেন, তাদের নিরাপত্তা বাহিনী আফগানিস্তানে বহু তালেবান যোদ্ধাকে হত্যা করেছে।

তার দেওয়া সর্বশেষ তথ্যে বলা হয়েছে, এখন পর্যন্ত ৩৩১ জন আফগান তালেবান যোদ্ধা নিহত এবং ৫০০ জনের বেশি আহত হয়েছে।

তথ্যমন্ত্রী আরও দাবি করেন, পাকিস্তানি বাহিনী ১০৪টি তালেবান চেকপোস্ট, ১৬৩টি ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস করেছে এবং আরও ২২টি চেকপোস্ট দখলে নিয়েছে।


তবে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্যগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) থেকে নতুন করে সংঘাতে জড়িয়ে যায় আফগানিস্তান ও পাকিস্তান। পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করেছে, তাদের পরিচালিত ‘অপারেশন গজব-লিল হক’- অভিযান শুরু করে। দুদেশের মাঝে এখনও উত্তেজনা চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম