Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

‘ইরানের মুক্তির সময় এসে গেছে’, ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে রেজা শাহ পাহলভি

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৯:৪৭ এএম

‘ইরানের মুক্তির সময় এসে গেছে’, ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে রেজা শাহ পাহলভি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের নির্বাসিত যুবরাজ রেজা শাহ পাহলভি। ছবি: সংগৃহীত

Advertisement

তেহরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অভিযানের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ দিয়েছেন ইরানের নির্বাসিত যুবরাজ রেজা শাহ পাহলভি। তিনি বলেছেন, ‘ইরানের নাগরিকরা দীর্ঘদিন ভোগান্তির মধ্যে দিয়ে গেছে। এবার মুক্তির সময়।’

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে লেখেন, ‘সাহসী ইরানি জনগণ স্বাধীনতার জন্য দীর্ঘদিন ধরে বড় মূল্য দিয়েছে। তাদের ত্যাগ বৃথা যাবে না।’

তিনি আরও বলেন, ‘দেশের ভেতরে পরিবর্তনের আকাঙ্ক্ষা এখন আগের যেকোনো সময়ের তুলনায় শক্তিশালী এবং জনগণ একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ চায়।’


শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু করা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানি গণমাধ্যম নিশ্চিত করেছে, এ হামলায় মারা গেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।  রোববার (১ মার্চ) দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। 

এর আগে যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের হামলার পর খামেনি মারা গেছেন বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

উল্লেখ্য,  ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসন ব্যবস্থা চালু হয় ১৯৭৯ সালে পাহলভি পরিবার ক্ষমতাচ্যুত হওয়ার পর। এক বিপ্লবের মাধ্যমে পাহলভি পরিবারের রাজতন্ত্রকে উৎখাত করা হয়। তাকে উৎখাতের পর ইরানে ধর্মীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ইরান-ইসরাইল সংঘাত


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম