Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিচ্ছে না যুক্তরাষ্ট্রের যে মিত্র দেশ

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৯:২০ এএম

ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিচ্ছে না যুক্তরাষ্ট্রের যে মিত্র দেশ

ছবি: সংগৃহীত

Advertisement

ইরানের বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর বিমান হামলা এবং এর জেরে মধ্যপ্রাচ্যজুড়ে শুরু হওয়া পালটাপালটি আক্রমণে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। এরই সঙ্গে এই সামরিক অভিযানে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই অস্ট্রেলিয়ার। 

সোমবার দেশটির সংবাদমাধ্যম নাইন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই স্পষ্ট অবস্থান জানান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং।

এক বিবৃতিতে তিনি বলেন, আমরা এই সামরিক অভিযানে অংশ নেইনি এবং ভবিষ্যতেও এ ধরনের কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণের সম্ভাবনা আমাদের নেই।

এদিকে অস্ট্রেলিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত অবস্থায় রয়েছে। সিডনি ও মেলবোর্নে ইহুদি-বিদ্বেষী অগ্নিসংযোগের ঘটনায় ইরানি বিপ্লবী গার্ডকে দায়ী করে গত ২০২৫ সালে ক্যানবেরা থেকে ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়। তবে তেহরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

অতীতের দিকে তাকালে দেখা যায়, ২০০৩ সালের ইরাক যুদ্ধসহ বিভিন্ন সময়ে মার্কিন-নেতৃত্বাধীন বড় বড় সামরিক অভিযানে অস্ট্রেলিয়া সরাসরি অংশগ্রহণ করেছিল। তবে বর্তমান পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে কোনো সরাসরি যুদ্ধে জড়াতে চাইছে না ক্যানবেরা, যা তাদের আন্তর্জাতিক নীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম