Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

ইরান ইস্যুতে ‘সাক্ষাৎকার’ দিয়ে যেভাবে বোকা বনে গেলেন রেজা পাহলভি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ১০:৪৭ এএম

ইরান ইস্যুতে ‘সাক্ষাৎকার’ দিয়ে যেভাবে বোকা বনে গেলেন রেজা পাহলভি

সংগৃহীত

Advertisement

রাশান দুই কমেডিয়ান হিটলারের ছদ্মবেশ ব্যবহার করে ইরানের রাজতন্ত্রী নেতা রেজা পাহলভিকে বোকা বানিয়েছেন। তারা তাকে বিশ্বাস করান যে জার্মানি ইরানে বোমা হামলার প্রস্তুতি নিচ্ছে। 

রাশান কমেডিয়ান জুটি ভোভান ও লেক্সাস বিশ্বনেতাদের সঙ্গে ভুয়া ফোনকল করার জন্য পরিচিত। তারা জুমে কথা বলেন রেজা পাহলভির সঙ্গে। নিজেদের তারা জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মের্ৎজের উপদেষ্টা বলে পরিচয় দেন।

ভিডিও কলে একজন কমেডিয়ান নিজেকে ‘আডলফ’ বলে পরিচয় দেন। তিনি নাৎসি নেতা হিটলারের মতো পোশাক পরে ছিলেন। তিনি পাহলভিকে বলেন, জার্মান গোয়েন্দা সংস্থা ‘তেহরানে বোমা হামলার জন্য প্রস্তুত’।

এর জবাবে পাহলভি বলেন, ‘ইরানের শাসনের বিরুদ্ধে হামলায় যত বেশি দেশ একজোট হবে, ততই ভালো। এই অভিযানে আরও মানুষ যোগ দিলে আমরা তা স্বাগত জানাই।’

তিনি আরও বলেন, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে দুর্বল করা জরুরি। তার ভাষায়, ‘আইআরজিসিকে নিরস্ত করা দরকার। তাহলে ইরানের মানুষ আবার রাস্তায় নামতে পারবে এবং সরকারকে উৎখাত করতে পারবে।’

ভিডিও কলে এক সময় হিটলারের ছদ্মবেশে থাকা কমেডিয়ান বলেন, তার দাদা নাকি পাহলভির বাবাকে চিনতেন। তিনি বলেন, ‘তিনি জার্মান সেনাবাহিনীতে কাজ করেছেন এবং চল্লিশের দশকে তেহরানে একজন এজেন্ট ছিলেন।’

এ কথা শুনে পাহলভি বলেন, ‘এটা খুবই আকর্ষণীয়। জানা ভালো লাগল।’

পরে সাক্ষাৎকারে প্রশ্ন ওঠে, ‘ইসরায়েলের বোমা হামলার মধ্যে থাকা মানুষ কি আপনার ইসরায়েলপন্থী অবস্থানকে সমর্থন করবে?’ এই প্রশ্নের সময় পাহলভির উপদেষ্টা জাস্টিন ফোরসাইথ তাকে ফোনকলের জন্য ভিডিও থেকে সরিয়ে নেন।

এই ঘটনার বিষয়ে এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি রেজা পাহলভি।

ভোভান ও লেক্সাস ২০১১ সাল থেকে নানা ভুয়া সাক্ষাৎকার করে আলোচনায় এসেছে। তাদের শিকারের মধ্যে এতদিন ছিলেন সাবেক সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ, প্রয়াত মার্কিন সিনেটর জন ম্যাককেইন এবং তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগান।

তাদের বিরুদ্ধে অভিযোগ আছে যে তারা রাশান গোয়েন্দা সংস্থার সহায়তা পায়। তবে তারা এই অভিযোগ অস্বীকার করেছে। তারা বলেছে, তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে এমন মজা করবে না। তাদের ভাষায়, ‘আমরা এমন কিছু করতে চাই না যা রাশিয়ার শত্রুদের সাহায্য করবে।’

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম