Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

দাবি আইআরজিসির

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে পালাচ্ছে মার্কিন রণতরী আব্রাহাম লিংকন

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০২:৫৬ পিএম

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে পালাচ্ছে মার্কিন রণতরী আব্রাহাম লিংকন

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন/ফাইল ছবি

Advertisement

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর নৌবাহিনী শুক্রবার দাবি করেছে, তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে আঘাত করেছে। তাদের দাবি, রণতরীটি অকার্যকর হয়ে উপসাগর ছেড়ে পিছু হটতে বাধ্য হয়েছে। 

যদিও ওয়াশিংটন এই দাবি অস্বীকার করেছে। তারা বলছে, রণতরীটি অপারেশন এপিক ফিউরি সমর্থন অব্যাহত রেখেছে।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, উপসাগরে অভিযানের সময় মার্কিন সর্ববৃহৎ বিমানবাহী রণতরীকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। তবে বিবৃতিতে ক্ষয়ক্ষতির পরিমাণ বা সম্ভাব্য হতাহতের কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, হামলার পর মার্কিন রণতরী ও তার সঙ্গে থাকা স্ট্রাইক গ্রুপকে ‘দ্রুতগতিতে এলাকা ছেড়ে পালিয়ে যেতে’ দেখা গেছে। তবে এই প্রতিবেদনেও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো বিস্তারিত নেই।

এদিকে সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, একটি ইরানি জাহাজ আব্রাহাম লিংকনের অনেক কাছে চলে আসায় মার্কিন নৌবাহিনীর একটি জাহাজ সেটিতে গুলি চালিয়েছে বলে জানা গেছে। তবে জাহাজটি আঘাত পেয়েছে কি না তা এখনো স্পষ্ট নয়। ইরানি জাহাজটির অবস্থা ও তার ক্রুদের পরিণতি অজানা।

এর আগেও আইআরজিসি একই রণতরীতে হামলার দাবি করেছিল। সেবার পেন্টাগন বলেছিল, ‘ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো কাছেও পৌঁছায়নি।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিল ইরান

নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিল ইরান

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরাকের ক্ষতির পরিমাণ কত, জানা গেল

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরাকের ক্ষতির পরিমাণ কত, জানা গেল

ইরান যুদ্ধ খুব শিগগির শেষ হবে, দাবি ট্রাম্পের

ইরান যুদ্ধ খুব শিগগির শেষ হবে, দাবি ট্রাম্পের

দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে আপস নয় দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের

হরমুজে হামলা বাড়াচ্ছে ইরান, লক্ষ্য যুক্তরাষ্ট্র-আমিরাতের তেলবাহী জাহাজ

হরমুজে হামলা বাড়াচ্ছে ইরান, লক্ষ্য যুক্তরাষ্ট্র-আমিরাতের তেলবাহী জাহাজ

তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন, ট্রাম্পকে কটাক্ষ ইরানি কমান্ডারের

তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন, ট্রাম্পকে কটাক্ষ ইরানি কমান্ডারের

আরও পড়ুন

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম