Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৫ ‘সন্ত্রাসী’ নিহত

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১০:২০ এএম

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৫ ‘সন্ত্রাসী’ নিহত

পাকিস্তানি নিরাপত্তাবাহিনীর একটি দল। ছবি: সংগৃহীত

Advertisement

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে নিরাপত্তা বাহিনী পাঁচজন ‘সন্ত্রাসী’কে হত্যা করেছে। রোববার (১৫ মার্চ)  ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। 

সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা এক বিবৃতিতে জানায়, ভারতের মদদপুষ্ট সংগঠন ‘ফিতনা আল খাওয়ারিজ’-এর সদস্যদের উপস্থিতির খবরের ভিত্তিতে এই গোয়েন্দাভিত্তিক অভিযান (আইবিও) পরিচালনা করা হয়।’

উল্লেখ্য, ‘ফিতনা আল খাওয়ারিজ’ নামটি পাকিস্তান রাষ্ট্র নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-কে বোঝাতে ব্যবহার করে।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা ‘সন্ত্রাসী’দের অবস্থান লক্ষ্য করে কার্যকরভাবে অভিযান চালান। তীব্র গোলাগুলির পর পাঁচজন ‘সন্ত্রাসী’ নিহত হয়।

নিহতদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এরা ভারতের মদদপুষ্ট ‘সন্ত্রাসী’ ছিল এবং এলাকায় বহু ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডে জড়িত ছিল।


এলাকায় আরও কোনো ‘সন্ত্রাসী’ লুকিয়ে আছে কি না তা নিশ্চিত করতে তল্লাশি অভিযান (স্যানিটাইজেশন অপারেশন) চালানো হচ্ছে। আইএসপিআর জানায়, জাতীয় কর্মপরিকল্পনার (ন্যাশনাল অ্যাকশন প্ল্যান) ফেডারেল অ্যাপেক্স কমিটির অনুমোদিত ‘আজম-ই-ইস্তেহকাম’ অভিযানের আওতায় নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূলে তাদের অভিযান জোরদারভাবে চালিয়ে যাবে।

লাক্কি মারওয়াতে সাম্প্রতিক সময়ে এটি ‘সন্ত্রাসী’দের বিরুদ্ধে সর্বশেষ অভিযান। এর দুই দিন আগে কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) একই জেলায় আরেকটি গোয়েন্দাভিত্তিক অভিযানে ছয়জন ‘সন্ত্রাসী’কে হত্যা করে।

এর আগে বুধবারও ওই জেলায় আরেকটি আইবিওতে নিরাপত্তা বাহিনী চারজন ‘সন্ত্রাসী’কে হত্যা করেছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মক্কা চুক্তির মূল দলিল প্রকাশ্যে, কী আছে এতে?

মক্কা চুক্তির মূল দলিল প্রকাশ্যে, কী আছে এতে?

লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে বিস্ফোরণ, নিহত ৮

লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে বিস্ফোরণ, নিহত ৮

রাজধানীতে চিরকুটসহ পাকিস্তানি যুবকের লাশ উদ্ধার

রাজধানীতে চিরকুটসহ পাকিস্তানি যুবকের লাশ উদ্ধার

যুক্তরাষ্ট্রে মসজিদের পাশে গোলাগুলি, নিহত ১

যুক্তরাষ্ট্রে মসজিদের পাশে গোলাগুলি, নিহত ১

৭২ দেশে কারাবন্দি ২১ হাজারের বেশি পাকিস্তানি

৭২ দেশে কারাবন্দি ২১ হাজারের বেশি পাকিস্তানি

সুদানে ড্রোন হামলায় নিহত ১৬০

সুদানে ড্রোন হামলায় নিহত ১৬০

আরও পড়ুন

বাংলাদেশ-নেপালের সঙ্গে ভারতের আন্দোলনের তুলনা, যা বললেন অভিজিৎ দিপকে

বাংলাদেশ-নেপালের সঙ্গে ভারতের আন্দোলনের তুলনা, যা বললেন অভিজিৎ দিপকে

মক্কা চুক্তির মূল দলিল প্রকাশ্যে, কী আছে এতে?

মক্কা চুক্তির মূল দলিল প্রকাশ্যে, কী আছে এতে?

টানা চতুর্থ দিনে কমল স্বর্ণের দাম

টানা চতুর্থ দিনে কমল স্বর্ণের দাম

বিভিন্ন দেশে ইন্টারনেট ব্যাহত হওয়ার শঙ্কা, সতর্ক করল কাতার

বিভিন্ন দেশে ইন্টারনেট ব্যাহত হওয়ার শঙ্কা, সতর্ক করল কাতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম