মধ্যপ্রাচ্যে আরো যুদ্ধজাহাজ ও কয়েক হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ১০:৩৮ এএম
|
ফলো করুন |
|
|---|---|
মধ্যপ্রাচ্যে আরো যুদ্ধজাহাজ এবং কয়েক হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।দেশটির নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃত করে একাধিক সংবাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওই মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ক্যালিফোর্নিয়া-ভিত্তিক যুদ্ধ জাহাজ ইউএসএস বক্সার এবং ১১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের প্রায় আড়াই হাজার মেরিন সেনা মধ্যপ্রাচ্যের দিকে রওনা হবেন।
একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন,নির্ধারিত সময়ের তিন সপ্তাহ আগেই পশ্চিম উপকূল থেকে সরিয়ে এনে তাদের মোতায়েন করা হচ্ছে।
এদিকে ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী, বিমান-বিধ্বংসী ব্যবস্থা, রাডার এবং নেতাদের নাম উল্লেখ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এরা সবাই নিশ্চিহ্ন হয়ে গেছে।তিনি বলেন, ওইখানে এখন আর কেউ নেতা হতে চায় না।
