Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভরা ক্লাসে প্রেমের প্রস্তাব, অধ্যাপকের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠল শিক্ষার্থীরা

Advertisement

Icon

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৪:০৪ পিএম

ভরা ক্লাসে প্রেমের প্রস্তাব, অধ্যাপকের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠল শিক্ষার্থীরা

কর্ণাটকের বেঙ্গালুরুর একটি বেসরকারি মেডিকেল কলেজে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা।

Advertisement

কর্ণাটকের বেঙ্গালুরু গ্রামীণ জেলার নেলামঙ্গলার টি বেগুর এলাকার একটি বেসরকারি মেডিকেল কলেজে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। বৃহস্পতিবার (২৬ মার্চ)  ক্লাস চলাকালীন হঠাৎ করেই এক ৫০ বছর বয়সি অধ্যাপক ১৯ বছরের এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন। মুহূর্তেই পুরো শ্রেণিকক্ষ স্তব্ধ হয়ে যায়, পরে তা ক্ষোভে রূপ নেয়।

জানা যায়, ক্লাসে পোডিয়ামে দাঁড়িয়ে প্রথমে বক্তব্য দিচ্ছিলেন ওই অধ্যাপক। হঠাৎ তিনি নির্দিষ্ট এক ছাত্রীর উদ্দেশে নিজের ভালোবাসার কথা প্রকাশ করেন। 

অধ্যাপক দাবি করেন, ওই ছাত্রী নাকি আগে তার কাছে নিজের অনুভূতির কথা জানিয়েছিল। সে কারণেই তিনি প্রকাশ্যে সেই প্রস্তাব গ্রহণ করছেন বলে জানান। শুধু তাই নয়, এ উপলক্ষে ক্লাসের সবাইকে চকোলেট দেওয়ার ঘোষণাও দেন তিনি।

অধ্যাপকের এই আচরণে প্রথমে সবাই হতবাক হয়ে যায়। কিছুক্ষণ নীরব থাকার পর পরিস্থিতি দ্রুত বদলে যায়।

অভিযুক্ত ছাত্রী সঙ্গে সঙ্গেই প্রতিবাদ করেন। তিনি স্পষ্ট জানান, এমন কোনো কথা তিনি কখনো বলেননি এবং এই আচরণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তিনি বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানাবেন বলেও ঘোষণা দেন।    

এ সময় অধ্যাপক বারবার দাবি করতে থাকেন, ছাত্রীটি তাকে ভালোবাসার কথা জানিয়েছিল এবং এর প্রমাণ হিসেবে সিসিটিভি ফুটেজ রয়েছে বলেও উল্লেখ করেন। এতে ক্লাসের পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এ ঘটনার কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ক্লাসের বাইরে বের হতেই ক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই অধ্যাপককে ঘিরে ধরে। পরে তাকে জুতাপেটা করা হয়। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, ওই ছাত্রীও তাকে আঘাত করছেন।

ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকেই এটিকে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্কের গুরুতর লঙ্ঘন হিসেবে দেখছেন। স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে। পাশাপাশি কলেজ কর্তৃপক্ষও আলাদা তদন্ত শুরু করেছে।

এর আগেও ওই অধ্যাপকের বিরুদ্ধে একই ধরণের আচরণের অভিযোগ উঠেছিল বলে স্থানীয় সূত্রে দাবি করেছে। ফলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জোরালো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

উত্তপ্ত মণিপুর, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে লাশ রেখে বিক্ষোভ

উত্তপ্ত মণিপুর, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে লাশ রেখে বিক্ষোভ

টাইগার শ্রফকে ঘিরে বিষ্ণোই গ্যাংয়ের হামলার ছক ফাঁস!

টাইগার শ্রফকে ঘিরে বিষ্ণোই গ্যাংয়ের হামলার ছক ফাঁস!

কে এই লরেন্স বিষ্ণোই,  নিশানায় কেন বলিউড তারকারা?

কে এই লরেন্স বিষ্ণোই, নিশানায় কেন বলিউড তারকারা?

‘গুলির জবাব হবে গুলিতে’

‘গুলির জবাব হবে গুলিতে’

টাইগার শ্রফের গাড়িতে গুলি: গ্রেফতার বিষ্ণোই গ্যাংয়ের ৩ শুটার

টাইগার শ্রফের গাড়িতে গুলি: গ্রেফতার বিষ্ণোই গ্যাংয়ের ৩ শুটার

দিল্লিতে ‘ককরোচ’ দমনে মাঠে নামছে ‘লাল হিট জনতা পার্টি’

দিল্লিতে ‘ককরোচ’ দমনে মাঠে নামছে ‘লাল হিট জনতা পার্টি’

আরও পড়ুন

২৩০০ চাকরিতে আবেদন করেও বেকার পিএইচডিধারী

২৩০০ চাকরিতে আবেদন করেও বেকার পিএইচডিধারী

লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে বিস্ফোরণ, নিহত ৮

লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে বিস্ফোরণ, নিহত ৮

মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, নেপথ্যে কী?

মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, নেপথ্যে কী?

একসঙ্গে ১৪টি চুম্বক গিলে ফেলেছিল কিশোরী, অতঃপর...

একসঙ্গে ১৪টি চুম্বক গিলে ফেলেছিল কিশোরী, অতঃপর...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম