Logo
Logo
×
   

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৮:৪২ এএম

যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের কাউয়াই দ্বীপে একটি পর্যটকবাহী হেলিকপ্টার দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে কালালাউ সমুদ্র উপকূলের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কোস্ট গার্ড। 

প্রাথমিক তথ্য অনুযায়ী, হেলিকপ্টারটিতে এক পাইলটসহ মোট পাঁচজন ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন এবং কাউয়াই ফায়ার ডিপার্টমেন্টের সদস্যরা উদ্ধার অভিযান চালান। আহত দুজনকে দ্রুত উদ্ধার করে উইলকক্স মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।

দেশটির কোস্ট গার্ড জানায়, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে হেলিকপ্টারটি কালালাউ বিচ থেকে প্রায় ১০০ গজ দূরে একটি বালুচরে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। 

দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটি ছিল একটি হিউজেস ওএইচ-৬ কায়ুজ মডেলের। হেলিকপ্টারটি পরিচালনা করছিল এয়ারবোন এভিয়েশন নামের একটি ট্যুর কোম্পানি। 

কোস্ট গার্ডের কর্মকর্তা অ্যান্ড্রিউ উইলিয়ামস বলেন, এই ঘটনায় তিনজনের মৃত্যুতে তারা গভীরভাবে দুঃখিত। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

এদিকে, এ দুর্ঘটনার ঘটনায় তদন্ত শুরু করেছে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড।

সূত্র : এবিসি নিউজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম