Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

ট্রাম্পকে ইরানের সরকার পরিবর্তনের আহ্বান রেজা পাহলভির

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৯:৩৫ এএম

ট্রাম্পকে ইরানের সরকার পরিবর্তনের আহ্বান রেজা পাহলভির

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। ছবি: সংগৃহীত

Advertisement

ইরানের সরকারের ভবিষ্যৎ নিয়ে যখন নানা প্রশ্ন উঠছে তখন দেশটির নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি যুক্তরাষ্ট্রের একটি ডানপন্থি সম্মেলনে নিজেকে বিকল্প নেতৃত্ব হিসেবে তুলে ধরেছেন এবং সেখানকার শ্রোতাদের কাছ থেকে জোরালো সমর্থন পেয়েছেন।

শনিবার (২৮ মার্চ) টেক্সাসে অনুষ্ঠিত কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে (সিপিএসি বক্তব্য দেন তিনি। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের সঙ্গে কোনো সমঝোতায় না গিয়ে বরং সরকার পরিবর্তনের দিকে এগোনোর জন্য আহ্বান জানান। 

তিনি বলেন, ‘ভাবতে পারেন, ‘ডেথ টু আমেরিকা’ থেকে ইরান যদি ‘গড ব্লেস আমেরিকা’-তে পৌঁছে যায়?’

তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকাকে আবার মহান করছেন। আমিও ইরানকে আবার মহান করতে চাই।’

তার এই বক্তব্যে উপস্থিত জনতা দাঁড়িয়ে করতালি দেয়।


পাহলভির এই মন্তব্য এমন সময়ে আসলো যখন যুক্তরাষ্ট্র দীর্ঘ এক মাস ধরে ইরানের বিরুদ্ধে হামলা চালাচ্ছে। এতে এ পর্যন্ত ইরানে অন্তত ১,৯৩৭ জন নিহত হয়েছেন এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন।

রেজা পাহলভি এখন প্রবাসী ইরানিদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিরোধী কণ্ঠ হিসেবে পরিচিত। তার সমর্থকেরা বিভিন্ন প্রতিবাদে তার ছবি এবং ইরানের বিপ্লব-পূর্ব পতাকা বহন করে থাকে।

তার বক্তৃতার সময় কিছু শ্রোতা ‘লং লিভ দ্য কিং’ স্লোগানও দেন।

তবে প্রবাসী ইরানিদের একটি অংশ যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা এবং এর ফলে ইরানের ভবিষ্যতের ওপর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। অন্যদিকে, পাহলভি ট্রাম্প প্রশাসনের কঠোর নীতির সঙ্গে একমত হয়ে এই হামলার পক্ষে সরব অবস্থান নিয়েছেন।

তিনি বলেন, ‘এই শাসনব্যবস্থা পুরোপুরি সরাতে হবে।’

তথ্যসূত্র: আল জাজিরা

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ইরানে মার্কিন-ইসরাইলি হামলা


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম