Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুদ্ধ মানেই গণহত্যা, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান মাহাথির মোহাম্মদের

Advertisement

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পিএম

যুদ্ধ মানেই গণহত্যা, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান মাহাথির মোহাম্মদের

মাহাথির মোহাম্মদ। ছবি: সংগৃহীত

Advertisement

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ এশিয়া পশ্চিমাঞ্চলে চলমান সংঘাত দ্রুত বন্ধ করার আহ্বান জানিয়েছেন।  তিনি বলেন, যুদ্ধের পরিবর্তে শান্তিপূর্ণ আলোচনা বা সংলাপই এ ধরনের সংকট সমাধানের সর্বোত্তম উপায়।

তার মতে, যুদ্ধ আসলে এক ধরনের গণহত্যা, যা কোনো সমস্যার গ্রহণযোগ্য সমাধান হতে পারে না।  তিনি বলেন, আমি সবসময় যুদ্ধের বিরোধিতা করি। কোনো সমস্যার সমাধান হিসেবে মানুষের প্রাণ নেওয়াকে আমি কখনোই মেনে নিতে পারি না।  অথচ যুদ্ধ মানেই মানুষ হত্যা বৃহৎ পরিসরে গণহত্যা।  শুক্রবার (৩ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ কথা জানান। তিনি আরও বলেন, এটা ভাবাই কঠিন যে, মানুষ এখনো কীভাবে যুদ্ধকে রাষ্ট্রগুলোর মধ্যকার সংঘাতের সমাধান হিসেবে গ্রহণ করে।

ড. মাহাথির আরও বলেন, সংঘাতে জড়িত পরাশক্তিগুলোর উচিত এমন সমাধানের পথ খোঁজা, যা কম প্রাণহানি ও কম ধ্বংস ডেকে আনে।

তিনি প্রশ্ন তোলেন, যখন সমস্যার অন্য সমাধান আছে, তখন কেন সেগুলো ব্যবহার করা হবে না? এমন উপায় রয়েছে যা কম প্রাণহানি ঘটায়, কম ক্ষতি করে এবং ব্যয়ও অনেক কম।

তিনি উল্লেখ করেন, মানুষের চিন্তা করার ক্ষমতা রয়েছে, এবং সেই ক্ষমতা কাজে লাগিয়ে বিকল্প পথ বেছে নেওয়া সম্ভব।  এসব বিকল্পের মধ্যে রয়েছে সংলাপ, মধ্যস্থতা (তৃতীয় পক্ষের সালিশ) এবং আদালতের আশ্রয় নেওয়া।

উল্লেখ্য, ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে এশিয়া পশ্চিমাঞ্চলের সংঘাত তীব্র আকার ধারণ করেছে, বিশেষ করে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়ছে। এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক ও আঞ্চলিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এর মধ্যে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ার আশঙ্কাও রয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম