Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বিশ্ববাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৩০ পিএম

বিশ্ববাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম

বিশ্ববাজারে স্বর্ণের দাম আবার বেড়েছে। ফাইল ছবি

Advertisement

ডলারের দাম কমা ও ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে চলা ১৪ দিনের যুদ্ধবিরতির কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম আবার বেড়েছে। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স চার হাজার ৭৫৫ দশমিক ৯৯ ডলারে দাঁড়িয়েছে।  খবর রয়টার্সের। 

এর আগে গতকাল বুধবার (৮ এপ্রিল) স্পট গোল্ড বা আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স চার হাজার ৭৫৬ দশমিক ৩৭ ডলার হয়েছিল। 

মার্কিন ডলার সূচক কিছুটা কমে যাওয়ায় অন্যান্য দেশের মুদ্রা ব্যবহারকারীদের জন্য স্বর্ণ কেনা সাশ্রয়ী হয়েছে, যা এর চাহিদা বাড়িয়ে দিয়েছে।

যদিও পাকিস্তান ও অন্যান্য দেশের মধ্যস্থতায় একটি সাময়িক যুদ্ধবিরতি চলছে, কিন্তু বিনিয়োগকারীরা এর স্থায়িত্ব নিয়ে সন্দিহান। লেবাননে ইসরাইলি হামলা ও হরমুজ প্রণালিতে ইরানের অবস্থান নিয়ে উদ্বেগ কাটেনি। 

বাজার বিশ্লেষক বব হ্যাবারকর্ন জানিয়েছেন, ডলারের দুর্বলতা স্বর্ণকে হারানো অবস্থান ফিরে পেতে সাহায্য করলেও বাজারে এখনো সতর্কতা বিরাজ করছে। কারণ, যদি যুদ্ধবিরতি ভেস্তে যায় ও নতুন করে উত্তেজনা বাড়ে, তবে জ্বালানি তেলের দাম ও মুদ্রাস্ফীতি আবারও বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার বেশি রাখতে পারে, যা দীর্ঘমেয়াদে স্বর্ণের জন্য নেতিবাচক হতে পারে।

স্বর্ণের পাশাপাশি রুপার দাম বেড়েছে শূন্য দশমিক ৫ শতাংশ এবং প্লাটিনামের দাম বেড়েছে শূন্য দশমিক ৮ শতাংশ। তবে প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

১ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

এক মাসেই ৬.৬ শতাংশ কমল স্বর্ণের দাম, নেপথ্যে কী?

এক মাসেই ৬.৬ শতাংশ কমল স্বর্ণের দাম, নেপথ্যে কী?

আজকের স্বর্ণের দাম: ১ অক্টোবর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ১ অক্টোবর ২০২৬

এক মাসেই ৫ শতাংশ কমল স্বর্ণের দাম

এক মাসেই ৫ শতাংশ কমল স্বর্ণের দাম

২০২৭ সালে রেকর্ড ছাড়াবে স্বর্ণের দাম, বাবা ভাঙ্গার দাবি নিয়ে হইচই

২০২৭ সালে রেকর্ড ছাড়াবে স্বর্ণের দাম, বাবা ভাঙ্গার দাবি নিয়ে হইচই

৩০ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

৩০ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

আরও পড়ুন

এবার কানাডার সরকারি ওয়েবসাইট হ্যাকের চেষ্টা করল এআই

এবার কানাডার সরকারি ওয়েবসাইট হ্যাকের চেষ্টা করল এআই

জাপানে স্থায়ী বসবাসে বড় ধাক্কা

জাপানে স্থায়ী বসবাসে বড় ধাক্কা

‘হরমুজ কার্ড’ ব্যবহারের ক্ষমতা হারায়নি ইরান

‘হরমুজ কার্ড’ ব্যবহারের ক্ষমতা হারায়নি ইরান

ইরাক থেকে সেনা প্রত্যাহারের পর ট্রাম্প বললেন ‘নরকে ব্যয়বহুল অভিযান’

ইরাক থেকে সেনা প্রত্যাহারের পর ট্রাম্প বললেন ‘নরকে ব্যয়বহুল অভিযান’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম