Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলি বাহিনীর তীব্র লড়াই

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ পিএম

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলি বাহিনীর তীব্র লড়াই

ছবি: সংগৃহীত

Advertisement

লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত শহর বিনত জবেইল অবরুদ্ধ করার জোরালো প্রচেষ্টা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, শহরটি ইসরাইল-লেবানন সীমান্ত থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে অবস্থিত। 

গত কয়েক সপ্তাহ ধরে ইসরাইলি সৈন্যরা বিনত জবেইলে প্রবেশের চেষ্টা চালালেও সেখানে সশস্ত্র যোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে পড়েছে তারা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, ওই এলাকায় তাদের যোদ্ধা এবং ইসরাইলি বাহিনীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। 

এদিকে ইসরাইলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের বাসিন্দাদের জন্য তাদের ‘জোরপূর্বক স্থানান্তরের’ নির্দেশনার পরিধি আরও বাড়িয়েছে। নতুন এই নির্দেশনার ফলে লেবাননের মোট ভূখণ্ডের প্রায় ১৪ শতাংশ এলাকা এখন এই উচ্ছেদ আদেশের আওতায় পড়েছে, যা দেশটির সাধারণ মানুষের মধ্যে চরম মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে। 

ইসরাইল জানিয়েছে, সীমান্তে একটি ‘বাফার জোন’ বা নিরাপদ অঞ্চল তৈরির লক্ষ্যেই তারা এই অভিযান চালাচ্ছে। এই অঞ্চল থেকে তারা হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রাখতে চায়। অন্যদিকে হিজবুল্লাহও বসে নেই; তারা ইসরাইলি আগ্রাসনের জবাবে নিয়মিত পাল্টা হামলা ও প্রতিরোধ গড়ে তুলছে। 

সূত্র: মিডল ইস্ট আই 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম