Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সুদানে ড্রোন হামলায় ছয় শিশুসহ ১২ জন নিহত

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পিএম

সুদানে ড্রোন হামলায় ছয় শিশুসহ ১২ জন নিহত

উত্তর দারফুর অঙ্গরাজ্যের আধাসামরিক বাহিনী নিয়ন্ত্রিত কুতুম শহরে এই হামলার ঘটনা ঘটে।

Advertisement

সুদানের দারফুর অঞ্চলে ড্রোন হামলায় ছয় শিশুসহ অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) চিকিৎসা সূত্র ও স্থানীয় কর্মীরা সংবাদমাধ্যম এএফপিকে তথ্যটি জানায়।  উত্তর দারফুর অঙ্গরাজ্যের আধাসামরিক বাহিনী নিয়ন্ত্রিত কুতুম শহরে বুধবার এই হামলার ঘটনা ঘটে। 

একটি চিকিৎসা সূত্র এএফপিকে জানায়, শহরের একটি হাসপাতালে ১২ জনের মরদেহ আনা হয়েছে।  নিহতদের মধ্যে ছয়জন শিশু রয়েছে, যাদের মধ্যে তিনজন মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী। হামলায় নারী ও শিশুসহ আরও অন্তত ১৬ জন আহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

গণতন্ত্রপন্থি সংগঠন আল-ফাশির রেজিস্ট্যান্স কমিটি জানায়, হামলাটি আল-সালামা এলাকায় আল-উম গার্লস স্কুলের কাছে সংঘটিত হয়। এ হামলার জন্য সুদানের সেনাবাহিনীকে দায়ী করে তারা। ২০২৩ সালের এপ্রিল থেকে দেশটির সেনাবাহিনী ও র্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে সংঘর্ষ চলমান রয়েছে।

সূত্র: আরব নিউজ

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পাকিস্তানে পুলিশের গাড়িতে বন্দুক হামলা, নিহত ৩

পাকিস্তানে পুলিশের গাড়িতে বন্দুক হামলা, নিহত ৩

রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, ফিরেছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড

রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, ফিরেছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড

স্বাস্থ্যকেন্দ্রে হামলা: ওসি ক্লোজড হলেও পার পাচ্ছেন পুলিশের ঊর্ধ্বতনরা

স্বাস্থ্যকেন্দ্রে হামলা: ওসি ক্লোজড হলেও পার পাচ্ছেন পুলিশের ঊর্ধ্বতনরা

স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুখ খুললেন সালমান মুক্তাদির

স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুখ খুললেন সালমান মুক্তাদির

দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান

আরও পড়ুন

মাহাথির মোহাম্মদের স্ত্রীর মৃত্যুতে আনোয়ারের শোক

মাহাথির মোহাম্মদের স্ত্রীর মৃত্যুতে আনোয়ারের শোক

পাকিস্তানে পুলিশের গাড়িতে বন্দুক হামলা, নিহত ৩

পাকিস্তানে পুলিশের গাড়িতে বন্দুক হামলা, নিহত ৩

বন্যা ও ভূমিধসে ভারতে ৫৬, নেপালে ১৪ জনের মৃত্যু

বন্যা ও ভূমিধসে ভারতে ৫৬, নেপালে ১৪ জনের মৃত্যু

হরমুজে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৮ মেরিন সেনা আহত

হরমুজে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৮ মেরিন সেনা আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম