Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে পাকিস্তানি সেনাপ্রধানের বৈঠক

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ এএম

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে পাকিস্তানি সেনাপ্রধানের বৈঠক

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে পাকিস্তানের ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। ছবি: সংগৃহীত

Advertisement

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির।  ইরানি গণমাধ্যমের বরাতে শুক্রবার (১৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সামা টিভি। 

বৈঠকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও উপস্থিত ছিলেন।

এছাড়া পৃথক এক বৈঠকে ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলি আবদোল্লাহির সঙ্গে আলোচনা করেন পাকিস্তানের সেনাপ্রধান।  

বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে কথা হয়, বিশেষ করে আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।


এ সময় মেজর জেনারেল আবদোল্লাহি পাকিস্তান সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি যুক্তরাষ্ট্র-ইসরাইলের তথাকথিত দ্বিতীয় ও তৃতীয় দফা আগ্রাসনের কথা উল্লেখ করে উত্তেজনাপূর্ণ সময়ে পাকিস্তানের অবস্থানকে স্বীকৃতি দেন।

ইরানি এই কমান্ডার জানান, সাম্প্রতিক সংঘাতে ব্যবহৃত সব ধরনের সামরিক সরঞ্জাম দেশীয়ভাবে উৎপাদিত। এসব সক্ষমতা গড়ে তুলতে ইরানের তরুণদের অবদান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।


তিনি আরও বলেন, ভবিষ্যতে কোনো ধরনের আগ্রাসন হলে তা মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী সর্বাত্মক প্রতিরক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম