Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

‘আপনার কূট চাল দেখলে চাণক্যও লজ্জা পেতেন’ অমিত শাহকে কটাক্ষ করে প্রিয়াঙ্কা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পিএম

‘আপনার কূট চাল দেখলে চাণক্যও লজ্জা পেতেন’ অমিত শাহকে কটাক্ষ করে প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা গান্ধী ও অমিত শাহ। ফাইল ফটো।

Advertisement

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অন্যতম প্রধান নীতিনির্ধারক অমিত শাহকে কটাক্ষ করে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র বলেছেন, তার কূটনৈতিক চাল দেখলে চাণক্যও লজ্জা পেতেন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সংসদে মহিলা সংরক্ষণ বিল ও আসন পুনর্বিন্যাস নিয়ে বিতর্কের সময় লোকসভায় প্রিয়াঙ্কার এ মন্তব্য ঘিরে নতুন চর্চা শুরু হয়। অমিত শাহকে উদ্দেশ করে তার শ্লেষাত্মক বক্তব্যে সংসদে হাসির রোল ওঠে।

বক্তব্যের শুরুতে প্রিয়াঙ্কা বলেন, মহিলা সংরক্ষণ আইন কার্যকর করার আড়ালে আসন পুনর্বিন্যাসের বিধান চাপিয়ে দেওয়া হচ্ছে, যা গণতন্ত্রের জন্য ক্ষতিকর।  

এরপর তিনি অমিত শাহের কৌশল নিয়ে কটাক্ষ করে বলেন, আপনাকে দেখলে চাণক্যও লজ্জা পেতেন। আপনার কূট চাল দেখলে চাণক্যও লজ্জা পেতেন।

প্রিয়াঙ্কার মন্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও হাসতে দেখা যায়। এ সময় প্রিয়াঙ্কা আরও বলেন, শাহের হাসিই প্রমাণ করছে যে, তার বক্তব্যের সঙ্গে সরকার পক্ষও কিছুটা একমত।

উল্লেখ্য, ২০২৩ সালে ৩৩ শতাংশ নারী সংরক্ষণ বিল পাশ হলেও জনগণনার অভাবে তা কার্যকর হয়নি।  সরকার নতুন প্রস্তাবে আসন পুনর্বিন্যাস ও জনগণনা সংক্রান্ত বিধান পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। বিরোধীদের অভিযোগ, এতে ক্ষমতার ভারসাম্য বদলে যেতে পারে এবং সংসদীয় গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। এ নিয়ে সংসদে মধ্যরাত পর্যন্ত বিতর্ক চলে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম