Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে কি না, জানাল ইরান

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১৮ পিএম

পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে কি না, জানাল ইরান

প্রতীকী ছবি

Advertisement

যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া নৌ-অবরোধ বলবৎ থাকা পর্যন্ত পাকিস্তানে কোনো আলোচনা দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান। দেশটির আধা-সরকারি সংবাদসংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, যতদিন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নৌ-অবরোধ বহাল থাকবে, ততদিন কোনো প্রকার সমঝোতা বা আলোচনায় অংশ নেবে না তেহরান।

তাসনিম নিউজ জানায়, ইরানি প্রতিনিধি দল বিষয়টি অত্যন্ত স্পষ্ট করেছে। তাদের দাবি, হরমুজ প্রণালি ও ইরানি বন্দরগুলোতে আমেরিকার এই অবৈধ অবরোধ শান্তি আলোচনার পরিবেশকে বাধাগ্রস্ত করছে। এই অবরোধকে একটি ‘আগ্রাসন’ হিসেবে দেখছে তেহরান। তাদের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে যে ট্রাম্প প্রশাসন যদি এই কঠোর অবস্থান থেকে সরে না আসে, তবে আলোচনার টেবিলে বসার কোনো সুযোগ নেই।

এদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন চুক্তির জন্য চাপ দেওয়া হলেও ইরান তার আগের অবস্থানে অনড় রয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি আলোচনার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, নৌ-অবরোধের ইস্যুতে তা এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। 

ইরানের এই কঠোর মনোভাবের ফলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনা কমার পরিবর্তে আরও দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সূত্র: আলজাজিরা।


Advertisement

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলা

Advertisement

আরও পড়ুন

পূজো উদ্বোধনে যাওয়ার পথে মমতার ওপর হামলার চেষ্টা, আটক এক নারী

পূজো উদ্বোধনে যাওয়ার পথে মমতার ওপর হামলার চেষ্টা, আটক এক নারী

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন দীর্ঘ জনরোষে দিল্লিতে বিক্ষোভ

দীর্ঘ জনরোষে দিল্লিতে বিক্ষোভ

কেন ভারতের স্বাস্থ্যসেবা খাতে বিপুল বিনিয়োগ করছে বৈশ্বিক সংস্থাগুলো

কেন ভারতের স্বাস্থ্যসেবা খাতে বিপুল বিনিয়োগ করছে বৈশ্বিক সংস্থাগুলো

বিরোধী দলের নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুল গান্ধীর

বিরোধী দলের নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুল গান্ধীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম