Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মার্কিন-ইরান যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও ঊর্ধ্বমুখী তেলের দাম

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১১:১৩ পিএম

মার্কিন-ইরান যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও ঊর্ধ্বমুখী তেলের দাম

প্রতীকী ছবি

Advertisement

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি পেলেও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। অন্যদিকে শেয়ারবাজারে দেখা দিয়েছে মিশ্র প্রবণতা। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা দেওয়ার পর বিনিয়োগকারীরা এখন শান্তি আলোচনা পুনরায় শুরু হওয়ার অপেক্ষায় রয়েছেন।

গত ফেব্রুয়ারির শেষ দিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম ও মুদ্রাস্ফীতি চরম আকার ধারণ করে। যদিও সাম্প্রতিক সময়ে ওয়াল স্ট্রিটের সূচকগুলো আগের লোকসান কাটিয়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, তবে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ এখনো বন্ধ থাকায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ কাটেনি। আশঙ্কা করা হচ্ছে, যেকোনো সময় পুনরায় হামলা শুরু হতে পারে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসন এবং ইরান উভয় পক্ষই এখন যুদ্ধের অবসান চাইছে। কারণ দীর্ঘস্থায়ী এই সংঘাতের ফলে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি হুমকির মুখে পড়েছে। 

ট্রেড নেশনের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক ডেভিড মরিসন জানান, বিনিয়োগকারীরা আশাবাদী যে যুদ্ধ দ্রুত শেষ হবে অথবা এটি মার্কিন অর্থনীতিতে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে না। তবে জ্বালানির উচ্চমূল্য নিয়ে শঙ্কা রয়েই গেছে।

হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন বন্ধ থাকায় বিশেষ করে এশিয়া ও ইউরোপের দেশগুলো সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। মধ্যপ্রাচ্যের জ্বালানির ওপর নির্ভরশীল এই অঞ্চলের দেশগুলো বর্তমানে লাগামহীন মুদ্রাস্ফীতি সামাল দিতে হিমশিম খাচ্ছে, যা তাদের অর্থনৈতিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারে। 

ওয়েলথ ক্লাবের প্রধান বিনিয়োগ কৌশলবিদ সুজানাহ স্ট্রিটার মন্তব্য করেছেন, যুদ্ধবিরতি বাড়লেও বিশ্ব অর্থনীতিতে জ্বালানি সংকটের প্রভাব নিয়ে উদ্বেগ কমেনি, ফলে বাজারের অস্থিরতা এখনো বিদ্যমান।

সূত্র: আলজাজিরা।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ইরানের ৩০ উড়োজাহাজ ধ্বংস

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ইরানের ৩০ উড়োজাহাজ ধ্বংস

যুক্তরাষ্ট্র ও ইসরাইল কি আবারও ইরানে হামলা চালাবে, নাকি শুধুই হুমকি?

যুক্তরাষ্ট্র ও ইসরাইল কি আবারও ইরানে হামলা চালাবে, নাকি শুধুই হুমকি?

ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রকে যে কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে যে কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী

নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিল ইরান

নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিল ইরান

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরাকের ক্ষতির পরিমাণ কত, জানা গেল

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরাকের ক্ষতির পরিমাণ কত, জানা গেল

আরও পড়ুন

কথা রাখলেন ছেলে, মা-বাবাকে চড়ালেন বিমানে

কথা রাখলেন ছেলে, মা-বাবাকে চড়ালেন বিমানে

স্বর্ণের দাম কমল

স্বর্ণের দাম কমল

২৩০০ চাকরিতে আবেদন করেও বেকার পিএইচডিধারী

২৩০০ চাকরিতে আবেদন করেও বেকার পিএইচডিধারী

লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে বিস্ফোরণ, নিহত ৮

লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে বিস্ফোরণ, নিহত ৮

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম