Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

প্রার্থনা করি যাতে বাংলাদেশ-ভারতের সম্পর্ক ঠিক না হয়: আসামের মুখ্যমন্ত্রী

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৫:০৬ পিএম

প্রার্থনা করি যাতে বাংলাদেশ-ভারতের সম্পর্ক ঠিক না হয়: আসামের মুখ্যমন্ত্রী

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সংগৃহীত ছবি

Advertisement

ভারতের সেভেন সিস্টার্সের রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, তিনি সবসময় স্রষ্টার কাছে প্রার্থনা করেন যাতে ভারত আর বাংলাদেশের সম্পর্কে উন্নতি না হয়।

ভারতের গণমাধ্যম এবিপিকে দেওয়া সাক্ষাৎকারে হিমন্ত বলেছেন, আমি তো সকালে সবসময়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যে পরিস্থিতি ইউনুসের সময়ে ছিল, সেটাই যেন থাকে, সম্পর্কের উন্নতি যেন না হয়।

দীর্ঘ ওই সাক্ষাৎকারে তিনি ভারত থেকে ‘রাতের অন্ধকারে’ কীভাবে বাংলাদেশে ‘পুশ-ব্যাক’ করা হয়, তারও বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন তিনি।

বিশ্বশর্মার বলেছেন, বিএসএফ কি করে, কখনো ২০-৩০ বা ৪০ দিন, কখনো ১০ দিন মতো নিজেদের কাছে রেখে দেয় (যাদের পুশ-ব্যাক করা হবে, তাদের)। যখন বিডিআর থাকে না, সেখান দিয়ে ধাক্কা মেরে পাঠিয়ে দেয়।

বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর নাম এখন বিজিবি হলেও পূর্বের নাম ‘বিডিআর’ বলেই উল্লেখ করেছেন তিনি। রাতের অন্ধকারের সুযোগেই যে এভাবে 'পুশ-ব্যাক' করা হয়, সেটাও জানিয়েছেন।

আসামের মুখ্যমন্ত্রীর ওই সাক্ষাৎকারটি গত ১৫ই এপ্রিল সম্প্রচারিত হয়েছে। তবে তার কিছু অংশ সোমবার থেকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভারত-বাংলাদেশ সম্পর্কের বিশ্লেষকরা বলছেন, আসামের মুখ্যমন্ত্রী এমন একটা সময়ে এই কথাগুলি বললেন, যখন বিজেপি নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদীকে রাষ্ট্রদূত করে ঢাকায় পাঠানোর ঘোষণা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এই প্রথমবার ঢাকায় কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে রাষ্ট্রদূত করে পাঠিয়ে দুই দেশের সম্পর্কের উন্নতির বার্তা দিতে চাইছে দিল্লি, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তবে হিমন্তের এমন উগ্র ও বিতর্কিত মন্তব্যের কারণে দুদেশের সম্পর্ক আরও খারাপ হতে পারে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আসামে ১১০০ মুসলিম পরিবার উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ

গৃহহীন অধিকাংশই বাংলাভাষী আসামে ১১০০ মুসলিম পরিবার উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ

উত্তপ্ত মণিপুর, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে লাশ রেখে বিক্ষোভ

উত্তপ্ত মণিপুর, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে লাশ রেখে বিক্ষোভ

টাইগার শ্রফকে ঘিরে বিষ্ণোই গ্যাংয়ের হামলার ছক ফাঁস!

টাইগার শ্রফকে ঘিরে বিষ্ণোই গ্যাংয়ের হামলার ছক ফাঁস!

কে এই লরেন্স বিষ্ণোই,  নিশানায় কেন বলিউড তারকারা?

কে এই লরেন্স বিষ্ণোই, নিশানায় কেন বলিউড তারকারা?

‘গুলির জবাব হবে গুলিতে’

‘গুলির জবাব হবে গুলিতে’

টাইগার শ্রফের গাড়িতে গুলি: গ্রেফতার বিষ্ণোই গ্যাংয়ের ৩ শুটার

টাইগার শ্রফের গাড়িতে গুলি: গ্রেফতার বিষ্ণোই গ্যাংয়ের ৩ শুটার

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, নেপথ্যে কী?

মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, নেপথ্যে কী?

একসঙ্গে ১৪টি চুম্বক গিলে ফেলেছিল কিশোরী, অতঃপর...

একসঙ্গে ১৪টি চুম্বক গিলে ফেলেছিল কিশোরী, অতঃপর...

ইসরাইলের নির্বাচন জনমত জরিপে নেতানিয়াহুর চেয়ে আরও এগিয়ে আইজেনকট

জনমত জরিপে নেতানিয়াহুর চেয়ে আরও এগিয়ে আইজেনকট

ইসরাইলের সর্বকালের সেরা বন্ধু ট্রাম্প: নেতানিয়াহু

ইসরাইলের সর্বকালের সেরা বন্ধু ট্রাম্প: নেতানিয়াহু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম