Logo
Logo
×
   

আন্তর্জাতিক

তামিলনাড়ু-কেরালা-আসাম: কোথায় কারা এগিয়ে?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০২:২২ পিএম

তামিলনাড়ু-কেরালা-আসাম: কোথায় কারা এগিয়ে?

ছবি: সংগৃহীত

কড়া নিরাপত্তায় চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা। আজকের ফলই নির্ধারণ করবে আগামী পাঁচ বছর রাজ্যের ক্ষমতা কার হাতে থাকবে। এখন পর্যন্ত পশ্চিমবঙ্গ ও আসামে বিজেপি এগিয়ে আছে, কেরালায় আছে বামদল। 

ভারতের গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, তামিলনাড়ু রাজ্যে থালাপতি বিজয়ের দল তামিলগা ভেট্টি কাজাগাম (টিভিকে) এগিয়ে আছে ১৫৫ আসনে। আর বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে ৫৭ আসনে।

কেরালায় কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ) এগিয়ে ৭৬ আসনে। লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট (এলডিএফ) এগিয়ে ৪২ আসনে। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে ৫টি আসনে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আসামে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে ৮৩ আসনে। আর আইএনসি এগিয়ে ২৯ আসনে। পদুচেরিতে এনডিএ এগিয়ে ১৫ আসনে। ডিএমকে-কংগ্রেস জোট এগিয়ে ৩ আসনে।

এনডিটিভি জানিয়েছে, নির্বাচনে বেলা সাড়ে ২টা পর্যন্ত গণনা করা ভোটের অনুযায়ী, পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে আছে ১৯৩ আসনে। ক্ষমতাসীন দল তৃণমূল ৯৫ আসনে এগিয়ে। 

ঘটনাপ্রবাহ: পশ্চিমবঙ্গে নির্বাচনের ফল


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম