Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

মরক্কোয় যৌথ মহড়ায় গিয়ে ২ মার্কিন সেনা নিখোঁজ

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬, ১০:৩২ পিএম

মরক্কোয় যৌথ মহড়ায় গিয়ে ২ মার্কিন সেনা নিখোঁজ

‘আফ্রিকান লায়ন’ যৌথ সামরিক মহড়ায় অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্র ও মরক্কোর সেনারা। ছবি: এক্স

Advertisement

মরক্কোর দক্ষিণাঞ্চলীয় শহর তান-তানের কাছে ‘আফ্রিকান লায়ন’ নামক বহুজাতিক সামরিক মহড়ায় অংশ নেওয়ার সময় দুই মার্কিন সেনাসদস্য নিখোঁজ হয়েছেন। 

রোববার (৩ মে) যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড (অ্যাফ্রিকম) এবং মরক্কোর রয়্যাল আর্মড ফোর্সেস যৌথভাবে এ তথ্য নিশ্চিত করেছে।  

উভয় দেশের সামরিক বাহিনীর পৃথক বিবৃতিতে জানানো হয়েছে, নিখোঁজ সেনা সদস্যদের সন্ধানে মরক্কো ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি অন্যান্য সহযোগী দেশগুলো সমন্বিত অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে। এ অভিযানে পদাতিক বাহিনীর পাশাপাশি আকাশ ও নৌবাহিনীর বিশেষ সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। ‘ক্যাপ ড্রা’ ট্রেনিং সাইটের কাছে এক দুর্গম পাহাড়ি এলাকায় তারা নিখোঁজ হন।  

মরক্কোর সেনাবাহিনী জানিয়েছে, ওই দুই সেনা সদস্য পাহাড়ের একটি খাঁজের (ক্লিফ) কাছ থেকে নিখোঁজ হয়েছেন।  

রয়টার্সকে পাঠানো এক ইমেইল বার্তায় যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, ‘প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী ধারণা করা হচ্ছে, ওই দুই সেনা সদস্য অসাবধানতাবশত পাহাড় থেকে সমুদ্রে পড়ে গিয়ে থাকতে পারেন। আমি নিশ্চিত করতে পারি যে, এ ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো যোগসূত্র নেই’।  

‘আফ্রিকান লায়ন’ হলো মার্কিন আফ্রিকা কমান্ডের অধীনে পরিচালিত বৃহত্তম বার্ষিক যৌথ সামরিক মহড়া। এর প্রধান লক্ষ্য হলো মার্কিন বাহিনী, ন্যাটো মিত্র এবং আফ্রিকার অংশীদার দেশগুলোর মধ্যে সামরিক সমন্বয় ও সক্ষমতা বৃদ্ধি করা।  

এ বছরের মহড়াটি ২৭ এপ্রিল শুরু হয়েছে এবং চলবে ৮ মে পর্যন্ত। এবারের মহড়া ঘানা, মরক্কো, সেনেগাল এবং তিউনিসিয়াজুড়ে পরিচালিত হচ্ছে।

মহড়ার সবচেয়ে বড় অংশটি মরক্কোতে অনুষ্ঠিত হচ্ছে। অ্যাফ্রিকমের তথ্য অনুযায়ী, এতে ৪০টিরও বেশি দেশের প্রায় ৫,০০০ সেনা সদস্য অংশ নিচ্ছেন।

নিখোঁজ সেনা সদস্যদের উদ্ধারে পাহাড়ের খাঁজ ও উপকূলীয় এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম