Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্র দায়ী: ইরান

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০১:৫৪ পিএম

যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্র দায়ী: ইরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। ছবি: সংগৃহীত

Advertisement

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই অভিযোগ করে বলেছেন, বর্তমান যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনার জন্য যুক্তরাষ্ট্র সরাসরি দায়ী। তার মতে, ইসরাইলের কর্মকাণ্ডকে মার্কিন নীতির বাইরে আলাদাভাবে দেখা যায় না। 

এক সংবাদ সম্মেলনে বাঘেই ‘অঞ্চলে জায়নবাদী রাষ্ট্রের (ইসরাইল) কর্মকাণ্ডকে যুক্তরাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই।’

তিনি আরও , ইসরাইলের সাম্প্রতিক পদক্ষেপগুলোর পেছনে যুক্তরাষ্ট্রের সমর্থন ও নীতিগত ভূমিকা রয়েছে বলেই তেহরান মনে করে। 


প্রসঙ্গত, যুদ্ধবিরতি লঙ্ঘন করে রোববার (৭ জুন) লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক হামলা চালায় ইসরাইল। এর জবাবে ইসরাইলের উত্তরাঞ্চলে মিসাইল ছুড়ে তেহরান।

রোববার রাতে ইসরাইলে হামলার পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড এক বিবৃতিতে বলেছিল, তারা যুদ্ধবিরতির লঙ্ঘনকে আর সহ্য করবে না। এর অংশ হিসেবেই মিসাইল ছোড়া হয়েছে। 


ইরানের এ হামলার পর সোমবার (৮ জুন) পালটা হামলা চালিয়েছে ইসরাইল। ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তেল আবিবের  এ হামলার জবাবে আবারো পালটা হামলা চালিয়েছে তেহরান। 

তথ্যসূত্র: আল জাজিরা

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম