Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বিমানবন্দরে ১১ কেজি গাজাসহ ভারতীয় মডেল গ্রেফতার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৯:৩৭ পিএম

বিমানবন্দরে ১১ কেজি গাজাসহ ভারতীয় মডেল গ্রেফতার

ছবি: সংগৃহীত

Advertisement

মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাগেজ তল্লাশি চালিয়ে আনুমানিক ১১.৮২ কোটি রুপি মূল্যের ১১ কেজিরও বেশি হাইড্রোপনিক মারিজুয়ানা (উন্নত প্রযুক্তিতে চাষ করা গাঁজা) উদ্ধার করেছে শুল্ক কর্মকর্তারা। 

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হর্ষ সানি নামে ২৮ বছর বয়সী এক মডেল ও সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগীকে গ্রেফতার করা হয়েছে।

শুল্ক কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১০-১১ জুন রাতে ব্যাংকক থেকে এয়ার ইন্ডিয়ার ‘টিজি-৩৫১’ ফ্লাইটে মুম্বাই পৌঁছান হর্ষ সানি।  বিমানবন্দরের এয়ার ইন্টেলিজেন্স ইউনিট ও কেরালা শুল্ক বিভাগের কর্মকর্তারা নিয়মিত নজরদারির সময় তার আচরণে তাকে সন্দেহ করেন। এরপরই হর্ষ সানিকে আটক করে বিশদ জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেওয়া হয়।

পরবর্তীতে তার ট্রলি ব্যাগ তল্লাশি করে সবুজ রঙের পদার্থ মিশ্রিত ১২টি ভ্যাকুয়াম-সিলড (বাতাসহীনভাবে আটকানো) প্যাকেট উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই এনডিপিএস কিট ব্যবহার করে রাসায়নিক পরীক্ষা চালানো হলে নিশ্চিত হওয়া যায় যে, উদ্ধারকৃত পদার্থগুলো অত্যন্ত উন্নত মানের হাইড্রোপনিক মারিজুয়ানা। 

মাদক জব্দের পর হর্ষ সানিকে এনডিপিএস আইনের আওতায় গ্রেফতার করা হয়। জানা গেছে, উদ্ধারকৃত এই মাদকের আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ১১.৮২ কোটি রুপি। 

অভিযুক্ত হর্ষ সানি এর আগে ‘মিসেস কেরালা ২০২৫’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। গ্রেফতারের পর তাকে মুম্বাইয়ের ফোর্ট এলাকার একটি আদালতে হাজির করা হলে আদালত তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। 

মাদকের এই চালানটি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর পেছনে মুম্বাই বা দেশের অন্য কোনো বড় পাচারকারী চক্র জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

সাম্প্রতিক সময়ে ভারতের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে মাদক পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

সূত্র: ইন্ডিয়া টুডে 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অবসরের আগেই বিজেপির রাজনীতিতে চাহাল, পেলেন বড় দায়িত্ব

অবসরের আগেই বিজেপির রাজনীতিতে চাহাল, পেলেন বড় দায়িত্ব

নেপালে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও

নেপালে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও

যেভাবে পুলিশের ফাঁদে ধরা পড়লেন সুইডেন আসলাম

যেভাবে পুলিশের ফাঁদে ধরা পড়লেন সুইডেন আসলাম

জ্যোতিকা জ্যোতিকে ১০ দিনের রিমান্ডে চায় ডিবি

জ্যোতিকা জ্যোতিকে ১০ দিনের রিমান্ডে চায় ডিবি

পশ্চিমবঙ্গে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ হচ্ছে?

পশ্চিমবঙ্গে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ হচ্ছে?

সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেফতার

সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেফতার

আরও পড়ুন

যে কারণে পদত্যাগের ১১ দিন পর এনভিডিয়ার শীর্ষ পদে ফিরানো হলো জেনসেন হুয়াংকে

যে কারণে পদত্যাগের ১১ দিন পর এনভিডিয়ার শীর্ষ পদে ফিরানো হলো জেনসেন হুয়াংকে

অবসরের আগেই বিজেপির রাজনীতিতে চাহাল, পেলেন বড় দায়িত্ব

অবসরের আগেই বিজেপির রাজনীতিতে চাহাল, পেলেন বড় দায়িত্ব

নেপালে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও

নেপালে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১৫

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১৫

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম