Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আসামে ভারতীয় বিমানবাহিনীর ‘এএন-৩২’ বিমান বিধ্বস্ত

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০২:৪৭ পিএম

আসামে ভারতীয় বিমানবাহিনীর ‘এএন-৩২’ বিমান বিধ্বস্ত

সংগৃহীত ছবি

Advertisement

ভারতের আসামের জোরহাট বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি ‘এএন-৩২’ পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। 

শনিবার (১৩ জুন) সকালে অবতরণের সময় বিমানঘাঁটির ভেতরেই এটি ভেঙে পড়ে এবং সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়।

প্রাথমিক প্রতিবেদনের বরাত দিয়ে জানানো হয়েছে, দুর্ঘটনার পরপরই আগুন নিয়ন্ত্রণে আনতে এবং পরিস্থিতি মোকাবিলায় দ্রুত উদ্ধারকারী ও জরুরি সেবা দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার সঠিক কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কিনা, তা-ও এখনো পরিষ্কার নয়।

ভারতীয় বিমানবাহিনী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, পরিস্থিতি পর্যালোচনার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে। বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে বিমানবাহিনী।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক বিবৃতিতে বলেন, ‘জোরহাটে বিমানবাহিনীর পরিবহন বিমান দুর্ঘটনার খবর আমরা জেনেছি। বিস্তারিত তথ্যের জন্য আমরা অপেক্ষা করছি।’

মিলিটারি ট্রান্সপোর্ট বা সামরিক পরিবহনের ক্ষেত্রে ‘এএন-৩২’ বিমানটিকে ভারতীয় বিমানবাহিনীর অন্যতম প্রধান চালিকাশক্তি বা ‘ওয়ার্কহর্স’ বলা হয়ে থাকে। সোভিয়েত ইউনিয়নে বিশেষভাবে ভারতের প্রয়োজনীয়তা মাথায় রেখে তৈরি করা হয়েছিল এই টুইন-ইঞ্জিন টার্বোপ্রপ বিমানটি। বর্তমানে ভারতীয় বিমানবাহিনীতে এ ধরনের প্রায় ১০০টি বিমান রয়েছে।

চরম প্রতিকূল পরিবেশ, বিশেষ করে উচ্চ পার্বত্য অঞ্চলের বিমানঘাঁটি কিংবা তীব্র উষ্ণ গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুতেও এই বিমান সফলভাবে চলতে পারে। এটি সর্বোচ্চ সাড়ে সাত টন কার্গো, ৫০ জন যাত্রী অথবা ৪২ জন প্যারাসুটার বহন করতে সক্ষম। দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে সামরিক রসদ ও মালামাল সরবরাহের কাজে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

এর আগে আসামের কার্বি আংলং জেলায় বিমানবাহিনীর একটি সুখোই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছিলেন। সেই ঘটনার কয়েক মাসের মাথায় আবারও আসামে বিমানবাহিনীর বিমান দুর্ঘটনার শিকার হলো।

গত ৫ মার্চ জোরহাট বিমানঘাঁটি থেকেই একটি নিয়মিত ফ্লাইটের অংশ হিসেবে দুই আসনবিশিষ্ট ওই সুখোই যুদ্ধবিমানটি উড্ডয়ন করেছিল। পরে রাত পৌনে আটটার দিকে গ্রাউন্ড কন্ট্রোলের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জোরহাট থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে কার্বি আংলং জেলার একটি প্রত্যন্ত পাহাড়ি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছিল।

সূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাসিনা ইস্যুতে ঢাকার পাশে ওয়াশিংটন: কী করবে দিল্লি?

হাসিনা ইস্যুতে ঢাকার পাশে ওয়াশিংটন: কী করবে দিল্লি?

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

ভারতে দেড় লাখ রুপির নিচে নামল সোনার দাম

ভারতে দেড় লাখ রুপির নিচে নামল সোনার দাম

বন্যা ও ভূমিধসে ভারতে ৫৬, নেপালে ১৪ জনের মৃত্যু

বন্যা ও ভূমিধসে ভারতে ৫৬, নেপালে ১৪ জনের মৃত্যু

ভিডিও করায় তরুণকে মন্ত্রীর চড়, জবাব পেলেন তাৎক্ষণিক

ভিডিও করায় তরুণকে মন্ত্রীর চড়, জবাব পেলেন তাৎক্ষণিক

৬৪০ কোটির বাড়ি থেকে হাজার কোটির জেট—অনন্ত আম্বানির বিলাসী সাম্রাজ্য

৬৪০ কোটির বাড়ি থেকে হাজার কোটির জেট—অনন্ত আম্বানির বিলাসী সাম্রাজ্য

আরও পড়ুন

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩

দক্ষিণের গণ্ডি পেরিয়ে এবার বাংলায়, ভোটের ময়দানে নামছে বিজয়ের দল

দক্ষিণের গণ্ডি পেরিয়ে এবার বাংলায়, ভোটের ময়দানে নামছে বিজয়ের দল

গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম