Logo
Logo
×
   

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই লেবাননে ইসরাইলের হামলা, নিহত ৫

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১১:৪৫ এএম

যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই লেবাননে ইসরাইলের হামলা, নিহত ৫

ইসরাইলি বাহিনী নাবাতিয়েহ শহর এবং এর আশপাশের এলাকায় গোলাবর্ষণও করেছে। ছবি:সংগৃহীত

সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘণ্টা পরই দক্ষিণ লেবাননে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী।  এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ 

অঞ্চলে ইসরাইলি যুদ্ধবিমান ও ড্রোন একাধিক হামলা চালায়। এতে বেশ কয়েকটি আবাসিক ভবন ও বাড়িঘর ধ্বংস হয়ে যায়।


এ ছাড়া ভোরের আগে ইসরাইলি বাহিনী নাবাতিয়েহ শহর এবং এর আশপাশের এলাকায় গোলাবর্ষণও করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

লেবাননে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর শুক্রবার ইসরাইল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়। একজন মার্কিন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

রয়টার্সকে দেওয়া তথ্য অনুযায়ী, একজন জ্যেষ্ঠ ইসরাইলি কর্মকর্তা এবং হিজবুল্লাহর দুটি সূত্রও যুদ্ধবিরতি চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।


মার্কিন ওই কর্মকর্তা জানান, যুদ্ধবিরতি শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টা (গ্রিনিচ মান সময় ১টা) থেকে কার্যকর হওয়ার কথা ছিল। তবে যুদ্ধবিরতি শুরু হওয়ার অল্প সময়ের মধ্যেই নতুন করে হামলার ঘটনা ঘটায় পরিস্থিতি আবারও অনিশ্চিত হয়ে উঠেছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .