Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

দাবি তুলসি গ্যাবার্ডের

কোভিডের সময় উহানে ‘বিপজ্জনক গবেষণায়’ জড়িত ছিলেন মার্কিন শীর্ষ বিজ্ঞানী

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৪:২৯ পিএম

কোভিডের সময় উহানে ‘বিপজ্জনক গবেষণায়’ জড়িত ছিলেন মার্কিন শীর্ষ বিজ্ঞানী

Advertisement

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রধানের দায়িত্ব থেকে বিদায় নেওয়ার মুহূর্তে চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন তুলসি গ্যাবার্ড। কোভিড-১৯ মহামারির উৎপত্তিস্থল হিসেবে পরিচিত চীনের উহানের ল্যাবে ‘বিপজ্জনক গেইন-অব-ফাংশন’ গবেষণায় অর্থায়নের জন্য সরাসরি সাবেক মার্কিন উপদেষ্টা ড. অ্যান্থনি ফাউচিকে দায়ী করেছেন তিনি। খবর এনডিটিভির।

নিজের দপ্তরে শেষ কর্মদিবসে ‘অপ্রকাশিত’ কিছু নথিপত্র প্রকাশ করে গ্যাবার্ড অভিযোগ করেন, মহামারি শুরুর দিকে মার্কিন সরকারের প্রধান স্বাস্থ্য উপদেষ্টার দায়িত্বে থাকা ড. ফাউচি করদাতাদের কয়েক মিলিয়ন ডলার ব্যয় করে বাদুড়ের করোনাভাইরাস নিয়ে ঝুঁকিপূর্ণ গবেষণা চালিয়েছিলেন।

গ্যাবার্ডের দপ্তরের বিবৃতিতে বলা হয়, ড. ফাউচি কেবল গবেষণায় অর্থায়নই করেননি, বরং ভাইরাসের ‘ল্যাব-লিক’ বা গবেষণাগার থেকে ছড়িয়ে পড়ার তত্ত্ব ধামাচাপা দিতে গোয়েন্দা সংস্থাগুলোর ওপর প্রভাব খাটিয়েছেন। 

বিবৃতিতে আরও দাবি করা হয়, ড. ফাউচি একটি ‘স্বার্থান্বেষী বলয়’ তৈরি করেছিলেন, যারা প্রাকৃতিক উৎস থেকে ভাইরাসের উৎপত্তি হয়েছে—এমনটা প্রচার করে ল্যাব-লিক তত্ত্বকে পরিকল্পিতভাবে মিথ্যা প্রমাণ করার চেষ্টা চালিয়েছে।

গ্যাবার্ডের অভিযোগ, ২০২৪ সালের জুন মাসে মার্কিন কংগ্রেসে দেওয়া সাক্ষ্যে ড. ফাউচি সরাসরি মিথ্যা কথা বলেছেন। সেই শুনানিতে তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি মহামারির আগে বা পরে এফবিআই, সিআইএ বা অন্য কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে ভাইরাল গবেষণা নিয়ে কোনো আলোচনা করেছেন কিনা। জবাবে ফাউচি বলেছিলেন, ‘কোভিড নিয়ে এমন কিছু আমার জানা নেই।’ গ্যাবার্ডের দাবি, নতুন নথিপত্রগুলো তার এই মিথ্যার অকাট্য প্রমাণ।

ব্যক্তিগত কারণে গত মাসে ডোনাল্ড ট্রাম্পের গোয়েন্দা প্রধানের পদ থেকে পদত্যাগ করা তুলসি গ্যাবার্ড এই ঘটনাকে ‘ডিপ স্টেটের’ (রাষ্ট্রের ভেতরের অদৃশ্য শক্তি) পুরোনো খেলা হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, কোভিড মহামারি সারা বিশ্বের কোটি কোটি মানুষের জীবন বিপর্যস্ত করেছে। বছরের পর বছর ধরে চলা মিথ্যাচার, সেন্সরশিপ এবং তথ্য লুকানোর ঘটনার পর এখন সময় এসেছে স্বচ্ছতা ও জবাবদিহিতার।

গ্যাবার্ডের অভিযোগ, ড. ফাউচি কেবল মিথ্যাই বলেননি, বরং যারা তার মতের সঙ্গে দ্বিমত পোষণ করেছিলেন, তাদের ওপর চরম দমনপীড়ন চালানো হয়েছিল। গোয়েন্দা সংস্থার একাধিক হুইসেলব্লোয়ার বা তথ্য প্রদানকারীর ভাষ্যমতে, ফাউচির সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলা অনেক বিশ্লেষককে ক্যারিয়ারের বড় ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। এতে করে গোয়েন্দা দপ্তরে এমন এক পরিবেশ তৈরি হয়েছিল যেখানে সত্যের চেয়ে আনুগত্যকেই বেশি প্রাধান্য দেওয়া হতো।

দীর্ঘ ৩৮ বছর ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (এনআইএআইডি)-এর নেতৃত্ব দেওয়া ৮৫ বছর বয়সি ড. ফাউচি বা তার সংশ্লিষ্ট কোনো পক্ষের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চীনে কিম জং উনের ২৪ ঘন্টার ‘রহস্যজনক’  সফর

চীনে কিম জং উনের ২৪ ঘন্টার ‘রহস্যজনক’ সফর

এআই দিয়ে নির্মিত পুরো চলচ্চিত্র, প্রথমবার মুক্তি পেল চীনে

এআই দিয়ে নির্মিত পুরো চলচ্চিত্র, প্রথমবার মুক্তি পেল চীনে

স্বামীর আলিঙ্গনে পাঁজরের ৫ হাড় ভেঙে হাসপাতালে স্ত্রী, ভিডিও ভাইরাল

স্বামীর আলিঙ্গনে পাঁজরের ৫ হাড় ভেঙে হাসপাতালে স্ত্রী, ভিডিও ভাইরাল

চীনে যেতে আগ্রহী বাংলাদেশি রোগীদের জন্য ‘গ্রিন চ্যানেল’ চালু

চীনে যেতে আগ্রহী বাংলাদেশি রোগীদের জন্য ‘গ্রিন চ্যানেল’ চালু

টাইফুন ‘চাম্পির’ তাণ্ডবে লণ্ডভণ্ড তাইওয়ান, অগ্রসর হচ্ছে চীনের দিকে

টাইফুন ‘চাম্পির’ তাণ্ডবে লণ্ডভণ্ড তাইওয়ান, অগ্রসর হচ্ছে চীনের দিকে

অরুণাচল সীমান্তে ফের মুখোমুখি চীন-ভারত

অরুণাচল সীমান্তে ফের মুখোমুখি চীন-ভারত

আরও পড়ুন

সিএনএনের বিশ্লেষণ ইউরোপজুড়ে বিক্ষোভের নেতৃত্বে জেন-জি, কেন তারা ক্ষুব্ধ?

ইউরোপজুড়ে বিক্ষোভের নেতৃত্বে জেন-জি, কেন তারা ক্ষুব্ধ?

বিক্ষোভ-সংঘর্ষে জ্বলছে ফ্রান্স, গ্রেফতার ১০০০

বিক্ষোভ-সংঘর্ষে জ্বলছে ফ্রান্স, গ্রেফতার ১০০০

নিম্নমুখী স্বর্ণের দাম, আরও পতনের শঙ্কা

নিম্নমুখী স্বর্ণের দাম, আরও পতনের শঙ্কা

তেলের দামে বড় লাফ, দুই মাসের মধ্যে সর্বোচ্চ

তেলের দামে বড় লাফ, দুই মাসের মধ্যে সর্বোচ্চ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম