Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৮:৩৩ পিএম

আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান

জাতিসংঘের ইরানি রাষ্ট্রদূত আলী বাহরাইনি। ছবি: সংগৃহীত

Advertisement

মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানের লক্ষ্যে মার্কিন-ইরান চুক্তির আওতায় অবরুদ্ধ তহবিল মুক্ত হলে, সেই অর্থ কীভাবে ব্যবহার করা হবে তা সম্পূর্ণ এককভাবে তেহরানই নির্ধারণ করবে বলে জানিয়েছেন সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের ইরানি রাষ্ট্রদূত আলী বাহরাইনি। 

ওয়াশিংটনের দাবিকে সরাসরি নাকচ করে দিয়ে মঙ্গলবার (২৩ জুন) জাতিসংঘের সংবাদদাতা সমিতির এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের জানান, ইরানই একমাত্র দেশ যারা নিজেদের মুক্ত হওয়া সম্পদের ভবিষ্যৎ ব্যবহার নিয়ে সিদ্ধান্ত নেবে। 

এর আগে আলোচনার অংশ হিসেবে ওয়াশিংটন ইরানের ১২ বিলিয়ন ডলারের অবরুদ্ধ তহবিল ছেড়ে দিতে এবং দেশটির তেল খাতের ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা স্থগিত করতে সম্মত হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্রে জানা যায়।

তবে এই তহবিলের ব্যবহার নিয়ে দুই দেশের মধ্যে শুরুতেই এক ধরণের বাদানুবাদ তৈরি হয়েছে। সোমবার (২২ জুন)  মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেন, চুক্তির অংশ হিসেবে ইরানের সম্পদ এখনও অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করা হয়নি। একই সাথে তিনি উল্লেখ করেন, যদি এই অর্থ অবরুদ্ধ দশা থেকে মুক্তও হয়, তবে তা কেবল সয়াবিনের মতো মার্কিন পণ্য কেনার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এবং এই অর্থ কোনোভাবেই সন্ত্রাসবাদে অর্থায়নের কাজে ব্যবহার করা যাবে না। 

মার্কিন ভাইস প্রেসিডেন্টের এই বক্তব্যকে পুরোপুরি প্রত্যাখ্যান করে ইরানি রাষ্ট্রদূত সাফ জানিয়ে দিয়েছেন, নিজেদের সম্পদের ওপর অধিকার কেবল ইরানেরই থাকবে এবং এর ব্যবহারে অন্য কোনো দেশের শর্ত গ্রহণযোগ্য নয়।

সূত্র: মিডল ইস্ট আই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৩ লাখ টন ডিজেল দেবে রাশিয়া, ঘোষণা ট্রাম্পের

৩ লাখ টন ডিজেল দেবে রাশিয়া, ঘোষণা ট্রাম্পের

ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ

ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ

ক্যাম্প ডেভিডে ট্রাম্প প্রশাসনের জরুরি বৈঠক

ক্যাম্প ডেভিডে ট্রাম্প প্রশাসনের জরুরি বৈঠক

যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিল যুক্তরাষ্ট্র

যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিল যুক্তরাষ্ট্র

নতুন চুক্তির উদ্যোগ ইরান-যুক্তরাষ্ট্রের, শর্তের জবাব চায় তেহরান

নতুন চুক্তির উদ্যোগ ইরান-যুক্তরাষ্ট্রের, শর্তের জবাব চায় তেহরান

জ্বালানি ইস্যুতে নাগরিকদের দুঃসংবাদ শোনাল ইরান

জ্বালানি ইস্যুতে নাগরিকদের দুঃসংবাদ শোনাল ইরান

আরও পড়ুন

তরুণদের আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ রাহুল গান্ধীর

তরুণদের আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ রাহুল গান্ধীর

এত কিছু করেও নোবেল পেলাম না: ট্রাম্প

এত কিছু করেও নোবেল পেলাম না: ট্রাম্প

ভিন্নমত দমনে মরিয়া মোদি সরকার, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নিন্দা

ভিন্নমত দমনে মরিয়া মোদি সরকার, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নিন্দা

২৪ ঘণ্টার মধ্যে আটক নেতাদের মুক্তি না দিলে অনশনের হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের

২৪ ঘণ্টার মধ্যে আটক নেতাদের মুক্তি না দিলে অনশনের হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম