Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

দোহায় মার্কিন প্রতিনিধিরা, তবে সরাসরি বৈঠক হচ্ছে না ইরানের সঙ্গে

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৪:৪৩ পিএম

দোহায় মার্কিন প্রতিনিধিরা, তবে সরাসরি বৈঠক হচ্ছে না ইরানের সঙ্গে

ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কূটনৈতিক প্রতিনিধি দল কাতারের রাজধানী দোহায় অবস্থান করলেও তারা সেখানে অবস্থানরত ইরানি কর্মকর্তাদের সঙ্গে কোনো ধরনের সরাসরি বৈঠকে বসছেন না। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।

কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার বর্তমানে দোহায় রয়েছেন। তবে ইরানের সঙ্গে সরাসরি কোনো উচ্চপর্যায়ের বৈঠক এই মুহূর্তে পরিকল্পিত নেই। মার্কিন প্রতিনিধিরা মূলত কাতার ও পাকিস্তানের মতো মধ্যস্থতাকারীদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং যুক্তরাষ্ট্র-ইরান চলমান পরোক্ষ আলোচনার অগ্রগতি নিয়ে পর্যালোচনা করবেন।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে দাবি করেছিলেন যে ইরানের অনুরোধেই এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এই দাবি অস্বীকার করা হয়। ইরানের জ্যেষ্ঠ আলোচক কাজেম গারিভাবাদি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই স্পষ্ট করে জানান, মার্কিন প্রতিনিধিদের সঙ্গে তেহরানের কোনো স্তরেই বৈঠকের সময়সূচি নির্ধারিত নেই। কাতারে ইরানি কারিগরি দল মূলত মধ্যস্থতাকারীদের সাথে দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্মারকের অগ্রগতি নিয়ে আলোচনা করতে এসেছে।

সূত্র: আল-জাজিরা।


Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম