Logo
Logo
×
   

আন্তর্জাতিক

ট্রাম্পের সঙ্গে দূরত্বের দাবি প্রত্যাখ্যান নেতানিয়াহুর, সম্পর্ককে বললেন ‘চমৎকার’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১০:৩১ পিএম

ট্রাম্পের সঙ্গে দূরত্বের দাবি প্রত্যাখ্যান নেতানিয়াহুর, সম্পর্ককে বললেন ‘চমৎকার’

বেনিয়ামিন নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরাইলের কোনো গভীর মতবিরোধ বা ফাটল নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো ধরনের দূরত্বের দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। 

নেতানিয়াহু স্বীকার করেন যে দুই দেশের মধ্যে কিছু বিষয়ে মতভিন্নতা থাকতেই পারে, তবে তার মানে এই নয় যে সম্পর্কে বড় কোনো ফাটল ধরেছে। তিনি জোর দিয়ে বলেন, প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়েই তাদের দৃষ্টিভঙ্গি ও চিন্তাভাবনা অভিন্ন।

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো উল্লেখ করে ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, তাদের মধ্যকার সম্পর্ক সম্পূর্ণ স্বাভাবিক ও চমৎকার রয়েছে। একে অপরের প্রতি শ্রদ্ধাশীল দুই মিত্র দেশের মতো যেকোনো বিষয়ে মতপার্থক্য তৈরি হলে তা আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার সুনির্দিষ্ট উপায় ও সক্ষমতা তাদের রয়েছে।

এরই মধ্যে তুরস্ক সফরে যাওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ট্রাম্পের এই আঙ্কারা সফরের আগেই আঙ্কারার কাছে মার্কিন অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির বিষয়ে নিজেদের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন নেতানিয়াহু। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তুরস্কের কাছে এই যুদ্ধবিমান বিক্রির যেকোনো উদ্যোগের তীব্র বিরোধিতা করছে ইসরাইল।

সূত্র: আল-জাজিরা।


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .