Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

ইরান সর্বাত্মক আত্মরক্ষার জন্য প্রস্তুত: গালিবাফ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৮:৪৯ এএম

ইরান সর্বাত্মক আত্মরক্ষার জন্য প্রস্তুত: গালিবাফ

ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ছবি: সংগৃহীত

Advertisement

ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান এই বিরোধ কখনোই ইরানের আত্মসমর্পণের মাধ্যমে শেষ হবে না।  সেইসঙ্গে যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক (এমওইউ) থেকে সরে এলে তেহরান সর্বাত্মকভাবে আত্মরক্ষার জন্য প্রস্তুত বলেও মন্তব্য করেছেন তিনি। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গালিবাফ বলেন, ‘আমেরিকা যদি যেকোনো সময় এই সমঝোতা ভঙ্গ করে, তাহলে আমরা পূর্ণমাত্রার প্রতিরক্ষার জন্য প্রস্তুত। আমরা দৃঢ়ভাবে দাঁড়াব এবং ইরানের জনগণের অধিকার রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেব।’


তিনি আরও বলেন, ‘যুদ্ধের অবসান বিশ্ববাসীর অগ্রাধিকার হলেও সবাইকে বুঝতে হবে, ইরান কখনো আত্মসমর্পণ করবে না। তাই এই সংঘাতও ইরানের আত্মসমর্পণের মাধ্যমে শেষ হবে না।’

গালিবাফ মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে সবার ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ানো উচিত।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম