Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কাতারের সাবেক আমির শেখ হামাদের দাফন সম্পন্ন

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৮:৫২ এএম

কাতারের সাবেক আমির শেখ হামাদের দাফন সম্পন্ন

শেখ হামাদ বিন খলিফা আল থানি। ছবি: সংগৃহীত

Advertisement

কাতারের আধুনিক রূপান্তরের অন্যতম স্থপতি এবং সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন। রোববার (১২ জুলাই)  সকালে তার মৃত্যুর খবর ঘোষণা করা হয়।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।  একই দিনে সূর্যাস্তের পর মাগরিবের নামাজ শেষে রাজধানী দোহার ইমাম মুহাম্মদ ইবনে আবদুল ওয়াহাব মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।  খবর আল জাজিরার

জানাজায় ঐতিহ্যবাহী কাতারি পোশাক পরিহিত শোকাহত মানুষ অংশ নেন। পরে তার ছেলে ও বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং পরিবারের অন্য সদস্যরা মরদেহ বহন করেন। এরপর দোহার উত্তরে অবস্থিত লুসাইল কবরস্থানে তাকে দাফন করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, জানাজা ও দাফন অত্যন্ত সাধারণ ও সাদামাটা ছিল। ইসলামী রীতি অনুযায়ী তাকে একটি সাধারণ কবরেই সমাহিত করা হয়।

প্রতিবেদনে আরও আরও বলা হয়, শেখ হামাদ ব্যক্তিগত জীবনে বিলাসিতা থেকে দূরে থাকতেন। দেশের সম্পদ প্রদর্শনের চেয়ে তিনি জনগণের কল্যাণকে বেশি গুরুত্ব দিতেন।

১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন শেখ হামাদ। তার শাসনামলে দেশের বিশাল প্রাকৃতিক গ্যাসসম্পদের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এর ফলে কাতারের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ২৪ গুণেরও বেশি বৃদ্ধি পায়। ২০০৬ সালে কাতার বিশ্বের সবচেয়ে বড় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিকারক দেশে পরিণত হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুন মারা গেছেন

অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুন মারা গেছেন

বন্যা ও ভূমিধসে ভারতে ৫৬, নেপালে ১৪ জনের মৃত্যু

বন্যা ও ভূমিধসে ভারতে ৫৬, নেপালে ১৪ জনের মৃত্যু

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেওয়ার আগেই ডেঙ্গুতে প্রাণ গেল চিকিৎসক আঁচলের

ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেওয়ার আগেই ডেঙ্গুতে প্রাণ গেল চিকিৎসক আঁচলের

কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

আরও পড়ুন

‘দুই দফা বোমা হামলা থেকে বেঁচে ফিরেন মোজতবা খামেনি’

‘দুই দফা বোমা হামলা থেকে বেঁচে ফিরেন মোজতবা খামেনি’

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব কেন প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, জানা গেল

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব কেন প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, জানা গেল

সন্তান জন্মালেই সরকারি হাসপাতাল থেকে দেওয়া হবে সোনার আংটি, যারা পাবেন

সন্তান জন্মালেই সরকারি হাসপাতাল থেকে দেওয়া হবে সোনার আংটি, যারা পাবেন

নতুন করে আন্দোলনের ডাক দিল ককরোচ জনতা পার্টি

নতুন করে আন্দোলনের ডাক দিল ককরোচ জনতা পার্টি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম