Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

ইরানের বেসামরিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৭:৩৬ এএম

ইরানের বেসামরিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা

ছবি: সংগৃহীত

Advertisement

টানা ষষ্ঠ রাতের মতো ইরানে বড় ধরনের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের দক্ষিণাঞ্চলের বন্দর নগরী বন্দর আব্বাসের কর্মকর্তাদের দাবি, হামলায় বিদ্যুৎ স্থাপনা ও রেলস্টেশনসহ বিভিন্ন বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তারা বাহরাইনে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে বিমান লক্ষ্য করে হামলা চালিয়েছে।

একই সময়ে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিতে প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

এদিকে, ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেছেন, যুদ্ধ শুরুর আগে যেমন ছিল, হরমুজ প্রণালি আর কখনো সেই অবস্থায় ফিরবে না।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ওপর আরোপিত অবরোধ কার্যকর করতে ওমান উপসাগরে একটি জাহাজে অভিযান চালিয়ে সেটিতে সেনা মোতায়েন করা হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম