Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

সিরিয়ায় মার্কিন কমান্ড সেন্টারে ইরানের হামলা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১২:১৭ পিএম

সিরিয়ায় মার্কিন কমান্ড সেন্টারে ইরানের হামলা

সিরিয়ায় মার্কিন বিশেষ অভিযান বাহিনীর (স্পেশাল অপারেশনস) কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে ইরান। ছবি: সংগৃহীত

Advertisement

সিরিয়ার আল-তানফ সামরিক ঘাঁটিতে অবস্থিত মার্কিন বিশেষ অভিযান বাহিনীর (স্পেশাল অপারেশনস) কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে ইরান।  দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম। 

আইআরজিসির দাবি, ইরানের ইরানশাহর এলাকায় ইরানি সেনা সদস্যদের হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

তারা আরও বলেছে, হরমুজ প্রণালির ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা অব্যাহত থাকলে এই জলপথ দিয়ে কোনো তেল বা গ্যাস রপ্তানি করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।

অন্যদিকে, টানা ষষ্ঠ রাতের মতো বৃহস্পতিবার (১৬ জুলাই) গভীর রাতে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব ইরানের একাধিক শহর এবং পাঁচটি সেতুতে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। বন্দর আব্বাস, বন্দর খামির, কেশম দ্বীপ, সিরিক ও ইরানশহরসহ একাধিক স্থানে হামলায় আটজন নিহতসহ আহত হয়েছেন আরও অনেকেই। 


শুক্রবার  (১৭ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাসের একটি আবাসিক এলাকায় হামলায় অন্তত এক ব্যক্তি নিহত এবং আরও আটজন আহত হয়েছেন।  সম্প্রচারমাধ্যমটির তথ্যমতে, হরমোজগান প্রদেশের বন্দর খামিরের কাছে দুটি সেতুতে যুক্তরাষ্ট্রের আলাদা এক হামলায় অন্তত সাতজন নিহত ও ৯ জন আহত হয়েছেন।


আইআরআইবি কেশম দ্বীপের দক্ষিণ উপকূলে চারটি বিস্ফোরণের খবরও নিশ্চিত করেছে।  অন্যদিকে, আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, হরমোজগান প্রদেশের সিরিক শহরেও শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম