Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

মার্কিন ডলার ছেড়ে চীনা পেমেন্ট সিস্টেমে যুক্ত হলো লিবিয়া

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১০:৪২ পিএম

মার্কিন ডলার ছেড়ে চীনা পেমেন্ট সিস্টেমে যুক্ত হলো লিবিয়া

ছবি: সংগৃহীত

Advertisement

আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের ওপর একক নির্ভরশীলতা কমাতে একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে লিবিয়া। দেশটির বাণিজ্যিক ব্যাংকগুলোকে এখন থেকে সরাসরি চীনের ‘ক্রস-বর্ডার ইন্টারব্যাংক পেমেন্ট সিস্টেম’-এর সঙ্গে সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এর ফলে লিবিয়ার ব্যাংকগুলো এখন থেকে মার্কিন ডলারের মধ্যস্থতা ছাড়াই সরাসরি চীনা মুদ্রা ইউয়ানে লেনদেন ও অর্থ আদান-প্রদান করতে পারবে।

শনিবার (১৮ জুলাই) বেইজিং সফরকালে লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নাজি মোহাম্মদ ইসা এবং পিপলস ব্যাংক অব চায়নার গভর্নর প্যান গংশেং-এর মধ্যে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়। 

এর আগে শুক্রবার দুই দেশের গভর্নর দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিসহ পারস্পরিক কৌশলগত অংশীদারিত্বের এক নতুন অধ্যায় শুরুর বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, সিআইপিএস সিস্টেমে যুক্ত হওয়ার ফলে দুই দেশের মধ্যকার আর্থিক লেনদেন প্রক্রিয়া অনেক সহজ ও দ্রুততর হবে। ২০১৫ সালে পিপলস ব্যাংক অব চায়না কর্তৃক চালু হওয়া এই ব্যবস্থাটি মূলত আন্তর্জাতিক অঙ্গনে ইউয়ানের ব্যবহার সহজ করতে তৈরি করা হয়েছিল। এর মাধ্যমে মধ্যস্থতাকারী ব্যাংকের প্রয়োজনীয়তা দূর হওয়ায় মার্কিন ডলারের ওপর নির্ভরতা উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে।

এই নতুন চুক্তিটি বিশেষ করে লিবিয়ার ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বড় স্বস্তি নিয়ে আসবে। এখন থেকে তারা সরাসরি চীনে অর্থ স্থানান্তর করতে পারবেন। পাশাপাশি, চীনা ব্যাংকগুলোর মাধ্যমে সরাসরি ‘লেটার অব ক্রেডিট’ (এলসি) খোলার প্রক্রিয়াও দ্রুত শুরু করার বিষয়ে দুই দেশ একমত হয়েছে।

দ্বিপাক্ষিক ব্যাংকিং সহযোগিতা আরও জোরদার করতে লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের নেতৃত্বে দেশটির বাণিজ্যিক ব্যাংকের পরিচালকদের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের ব্যাংকিং প্রতিনিধি দল শিগগিরই বেইজিং সফর করবে। এই সফরের মূল উদ্দেশ্য হলো চীনা ব্যাংকগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং ইলেকট্রনিক পেমেন্ট ও সরাসরি আর্থিক স্থানান্তরের ক্ষেত্রে চীনের উন্নত প্রযুক্তি ও অভিজ্ঞতাকে কাজে লাগানো।

লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, এই পদক্ষেপের ফলে দেশটিতে অবৈধ মুদ্রা বাজারের প্রভাব কমে আসবে। পাশাপাশি এটি মানি লন্ডারিং ও অর্থায়ন প্রতিরোধ সংক্রান্ত আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করতে সাহায্য করবে, যা বিশ্ব দরবারে লিবিয়ার ব্যাংকিং খাতের ভাবমূর্তি ও সুনাম আরও বৃদ্ধি করবে।

সূত্র: আনাদোলু এজেন্সি।


Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম