Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিল সৌদি আরব

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৯:৪৭ পিএম

গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিল সৌদি আরব

ছবি: সংগৃহীত

Advertisement

সৌদি আরবে অবস্থানরত গৃহকর্মীদের জন্য তিন মাস মেয়াদি রেসিডেন্সি পারমিট বা ইকামা ইস্যু এবং নবায়নের প্রক্রিয়া শুরু করেছে দেশটির সরকার। এর ফলে গৃহকর্মী নিয়োগকারী পরিবারগুলোর ওপর থেকে এককালীন বড় অঙ্কের আর্থিক বোঝা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। 

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পাসপোর্ট অধিদপ্তর, মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং জাতীয় নিয়োগ প্ল্যাটফর্ম ‘মুসানেদ’-এর যৌথ উদ্যোগে এই নতুন ডিজিটাল সেবাটি চালু করা হয়েছে।

পূর্বে সৌদি আরবে গৃহকর্মীদের ইকামা নবায়নের জন্য সাধারণত এক বা দুই বছরের ফি একসাথে পরিশোধ করতে হতো। তবে নতুন এ নিয়ম অনুযায়ী, নিয়োগকর্তারা এখন থেকে তাদের সুবিধামত ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১ অথবা ২৪ মাসের জন্য ইকামা ইস্যু বা নবায়ন করতে পারবেন। এ পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা যাবে দেশটির জনপ্রিয় সরকারি সেবা প্ল্যাটফর্ম ‘আবশের’-এর মাধ্যমে।

স্থানীয় গণমাধ্যম ওকাজের বরাতে জানা গেছে, নতুন এ পদ্ধতির ফলে নিয়োগকর্তারা কেবল তাদের নির্বাচিত মেয়াদের জন্যই ইকামার ফি পরিশোধ করার সুযোগ পাবেন। উদাহরণস্বরূপ, কেউ যদি তিন মাস বা এর গুণিতক মেয়াদের জন্য ইকামা নবায়ন করেন, তবে তিনি প্রতি ত্রৈমাসিক হিসেবে এ ফি দিতে পারবেন।

দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গৃহস্থালির কাজের বৈচিত্র্যময় চাহিদা এবং নিয়োগকর্তাদের আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনা করেই এই নমনীয় ব্যবস্থা চালু করা হয়েছে। এই পদক্ষেপটি মূলত সৌদি আরবের রেসিডেন্সি সেবাকে আরও আধুনিকায়ন, সরকারি প্রক্রিয়ার দক্ষতা বৃদ্ধি এবং ডিজিটাল সেবার পরিধি বাড়ানোর চলমান প্রচেষ্টারই একটি অংশ।

সূত্র: গালফ নিউজ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘পারমাণবিক অস্ত্র বানানোর সুযোগ বাতিল করেনি সৌদি আরব’

‘পারমাণবিক অস্ত্র বানানোর সুযোগ বাতিল করেনি সৌদি আরব’

ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির

ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির

‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক

‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক

যুদ্ধে সেনাদের ‘প্রাণ উৎসর্গের’ প্রস্তুতির আহ্বান সৌদি গ্র্যান্ড মুফতির

যুদ্ধে সেনাদের ‘প্রাণ উৎসর্গের’ প্রস্তুতির আহ্বান সৌদি গ্র্যান্ড মুফতির

সৌদির তেল স্থাপনা রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স

সৌদির তেল স্থাপনা রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স

সৌদির নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট

সৌদির নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট

আরও পড়ুন

ভিডিও করায় তরুণকে মন্ত্রীর চড়, জবাব পেল তাৎক্ষণিক

ভিডিও করায় তরুণকে মন্ত্রীর চড়, জবাব পেল তাৎক্ষণিক

গোপনে আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক

গোপনে আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক

আটকে গেল রূপপুরের ইউরেনিয়াম চালান বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

৬৪০ কোটির বাড়ি থেকে হাজার কোটির জেট—অনন্ত আম্বানির বিলাসী সাম্রাজ্য

৬৪০ কোটির বাড়ি থেকে হাজার কোটির জেট—অনন্ত আম্বানির বিলাসী সাম্রাজ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম