Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে ‘নিরাপত্তাহীনতার’ জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন গালিবাফ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১২:৩৮ পিএম

মধ্যপ্রাচ্যে ‘নিরাপত্তাহীনতার’ জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন গালিবাফ

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ছবি: সংগৃহীত

Advertisement

মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতার জন্য মূলত এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিই দায়ী বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা বলেন।

তিনি আরও বলেন,বর্তমান সংঘাতের সমীকরণ স্পষ্ট—‘হয় সবাই, নয়তো কেউই নয়’।

গালিবাফ বলেন, ‘যদি ইরানকে তেল রপ্তানি করতে বাধা দেওয়া হয়, তাহলে এই অঞ্চলের অন্য কোনো দেশও তেল রপ্তানি করতে পারবে না।’


একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ‘ইরানের নিরাপত্তা নিশ্চিত না হলে এ অঞ্চলের কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না।’

গালিবাফ আরও দাবি করেন, প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি না থাকলেই কেবল সেখানে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। 

তিনি বলেন, ‘যুদ্ধ শুরুর আগের পরিস্থিতিতে ওই প্রণালির অবস্থা আর ফিরে যাবে না। এ বিষয়ে ইরানের অবস্থান আগেও বহুবার স্পষ্ট করা হয়েছে।’

তথ্যসূত্র: মেহের

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম