Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আন্দোলন থামবে না: অভিজিৎ দীপকে

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১২:৫৫ পিএম

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আন্দোলন থামবে না: অভিজিৎ দীপকে

ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা সভাপতি অভিজিৎ দীপকে। ছবি: সংগৃহীত

Advertisement

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া কোনোভাবেই আন্দোলন থামবে না বলে স্পষ্ট জানিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা সভাপতি অভিজিৎ দীপকে।  সংবাদ সংস্থা এএনআইকে তিনি এ কথা বলেন। 

দীপকে বলেন, ‘যন্তর মন্তরে আমাদের ধর্না ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত চলবে। তার পদত্যাগ ছাড়া অন্য কোনো সিদ্ধান্ত আমরা মেনে নেব না।’

তিনি বলেন, ‘সিজেপির একটি প্রতিনিধি দল ভারতের কনস্টিটিউশন ক্লাবে দুই কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করবে।’

তিনি এএনআইকে বলেন, ‘সোনম ওয়াংচুক অনশন ভেঙেছেন, এতে আমরা খুবই স্বস্তি পেয়েছি। কারণ তার অনশন ২৬ দিনেরও বেশি সময় ধরে চলছিল। তার জীবন দেশের জন্য অত্যন্ত মূল্যবান।’

তবে আন্দোলনের অবস্থান স্পষ্ট করে তিনি আবারও বলেন, ‘ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া অন্য কিছুই গ্রহণযোগ্য নয়।’

এর আগে ভারত সরকারের পক্ষ থেকে তিনটি আশ্বাস পাওয়ার পর ২৬ দিনের অনশন ভাঙার সিদ্ধান্ত নেন সমাজকর্মী ও পরিবেশবিদ সোনম ওয়াংচুক।  গুরগাঁওয়ের মেদান্তা হাসপাতালে কেন্দ্রীয় সরকারের আশ্বাস পাওয়ার পর তিনি অনশন ভাঙেন।  

বৃহস্পতিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ওয়াংচুক জানান, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও ড. জিতেন্দ্র সিং, পাশাপাশি ‘অ্যাপেক্স বডি অব লেহ-লাদাখ’র নেতাদের উপস্থিতিতে তিনি অনশন ভেঙেছেন।

তিনি বলেন, ‘দীর্ঘ আলোচনার পর এবং দেশে সম্ভাব্য সহিংসতার আশঙ্কার কথা বিবেচনা করে আমি অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তেলাপোকার পর এবার ভারতের রাজনীতিতে মাছি, নতুন এই পার্টি নিয়ে যা জানা গেল

তেলাপোকার পর এবার ভারতের রাজনীতিতে মাছি, নতুন এই পার্টি নিয়ে যা জানা গেল

প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা প্রকাশ রাজের

প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা প্রকাশ রাজের

অভিজিৎ মুক্তি পেলেও এখনো কারাবন্দি সিজেপির ২ নেতা

অভিজিৎ মুক্তি পেলেও এখনো কারাবন্দি সিজেপির ২ নেতা

চীনের সহায়তায় ৮ কারিগরি প্রতিষ্ঠান আধুনিকায়ন ও যৌথ বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত

চীনের সহায়তায় ৮ কারিগরি প্রতিষ্ঠান আধুনিকায়ন ও যৌথ বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত

মুক্তি পেলেন নেহা বোরা, এখনো পুলিশ হেফাজতে অভিজিৎ

মুক্তি পেলেন নেহা বোরা, এখনো পুলিশ হেফাজতে অভিজিৎ

তেরঙা মিছিল ঘিরে দিল্লিতে উত্তেজনা, জরুরি নির্দেশ দিল না সুপ্রিম কোর্ট

তেরঙা মিছিল ঘিরে দিল্লিতে উত্তেজনা, জরুরি নির্দেশ দিল না সুপ্রিম কোর্ট

আরও পড়ুন

এআইচালিত নতুন টর্পেডোর পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

এআইচালিত নতুন টর্পেডোর পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন সৌদিতে হামলা চালাতে হুথিদের গোয়েন্দা তথ্য দিচ্ছে ইরান

সৌদিতে হামলা চালাতে হুথিদের গোয়েন্দা তথ্য দিচ্ছে ইরান

নুডুলস খেয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

নুডুলস খেয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

পূজায় পদপিষ্টে মৃত্যু কলকাতার চার প্রধান সড়কে ১৬৩ ধারা জারি

কলকাতার চার প্রধান সড়কে ১৬৩ ধারা জারি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম