Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৯:২৫ পিএম

হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু

হোয়াইট হাউসে পৌঁছালে বেনিয়ামিন নেতানিয়াহুকে স্বাগত জানান ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হোয়াইট হাউসে পৌঁছেছেন। সেখানে তিনি ওভালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর দুই নেতার এটিই প্রথম মুখোমুখি সাক্ষাৎ। এই বৈঠকে চলমান আঞ্চলিক দ্বন্দ্বের পাশাপাশি ইসরাইলের লেবানন যুদ্ধ এবং হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের বিষয়টি শীর্ষ এজেন্ডা হিসেবে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

এমন এক সময়ে এই সফর অনুষ্ঠিত হচ্ছে, যখন ইসরাইলে ও আন্তর্জাতিক অঙ্গনে নেতানিয়াহুর জনপ্রিয়তা ক্রমশ হ্রাস পাচ্ছে এবং ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটেছে বলে খবর প্রকাশিত হয়েছে। 

উল্লেখ্য, বর্তমান সময়ে যুক্তরাষ্ট্র ও ইরান তাদের পাল্টাপাল্টি সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত করে শান্তি আলোচনা পুনরায় শুরু করেছে।

সূত্র: আল-জাজিরা।


Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম