Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

জাপানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০১:২১ পিএম

জাপানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪

ভূমিকম্পে প্রায় ৪০ হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, রেল চলাচল ব্যাহত হয়। ছবি: সংগৃহীত

Advertisement

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

শুক্রবার কুমামোতো প্রিফেকচার (প্রশাসনিক অঞ্চল) সরকার আরও জানায়, ভূমিকম্পে আরও ৬ জন গুরুতর আহত হয়েছেন।

এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) জাপানের কিউশু দ্বীপের উকী শহরের কাছে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় ৪০ হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, রেল চলাচল ব্যাহত হয় এবং দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়।

নিহতদের প্রায় অর্ধেকের মৃত্যু হয়েছে দুটি বড় দুর্ঘটনায়।  এর মধ্যে একটি ছিল নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজের একটি কাগজ কারখানায় কাঠামোগত ক্ষতি, আরেকটি ছিল একটি এইওন স্টোরে সম্ভাব্য গ্যাস বিস্ফোরণ।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বাসিন্দাদের আরও শক্তিশালী পরাঘাতের (আফটারশক) জন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

এদিকে, প্রচণ্ড গরমের মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পানির সংকট দেখা দিয়েছে, যা উদ্ধার ও ত্রাণ কার্যক্রমকে আরও কঠিন করে তুলছে।

জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। এর আগে এক দশক আগে কুমামোতো অঞ্চলে বড় ধরনের ভূমিকম্পে ২৭৫ জনের মৃত্যু হয়েছিল।

তথ্যসূত্র: আল জাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পাকিস্তানে পুলিশের গাড়িতে বন্দুক হামলা, নিহত ৩

পাকিস্তানে পুলিশের গাড়িতে বন্দুক হামলা, নিহত ৩

দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭

ফের উত্তপ্ত মণিপুর, গুলিতে আরও ২ নাগা বেসামরিক নিহত

ফের উত্তপ্ত মণিপুর, গুলিতে আরও ২ নাগা বেসামরিক নিহত

রাশিয়া-ইউক্রেনের পালটাপালটি হামলায় নিহত ১৬

রাশিয়া-ইউক্রেনের পালটাপালটি হামলায় নিহত ১৬

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

গ্রিসে বিস্ফোরণের পর ভবনধস, ৬ জনের প্রাণহানি

গ্রিসে বিস্ফোরণের পর ভবনধস, ৬ জনের প্রাণহানি

আরও পড়ুন

মাহাথির মোহাম্মদের স্ত্রীর মৃত্যুতে আনোয়ারের শোক

মাহাথির মোহাম্মদের স্ত্রীর মৃত্যুতে আনোয়ারের শোক

পাকিস্তানে পুলিশের গাড়িতে বন্দুক হামলা, নিহত ৩

পাকিস্তানে পুলিশের গাড়িতে বন্দুক হামলা, নিহত ৩

বন্যা ও ভূমিধসে ভারতে ৫৬, নেপালে ১৪ জনের মৃত্যু

বন্যা ও ভূমিধসে ভারতে ৫৬, নেপালে ১৪ জনের মৃত্যু

হরমুজে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৮ মেরিন সেনা আহত

হরমুজে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৮ মেরিন সেনা আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম