গাজা ‘নিরস্ত্রীকরণ’ চুক্তিকে স্বাগত জানিয়ে যা বলল সৌদি
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৮:৫৮ এএম
সৌদি আরবের পতাকা। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
সৌদি আরব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত গাজায় হামাস এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোর সম্পূর্ণ নিরস্ত্রীকরণ সংক্রান্ত চুক্তিকে স্বাগত জানিয়েছে। সেইসঙ্গে এই এই চুক্তিকে একটি ‘ঐতিহাসিক’ উদ্যোগ হিসেবে উল্লেখ করেছে রিয়াদ।
এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের নেতৃত্ব ও এই চুক্তি সম্পন্ন করতে তার অঙ্গীকারের প্রশংসা করে। পাশাপাশি মিসর, কাতার, তুরস্ক, যুক্তরাষ্ট্র, পিস কাউন্সিল এবং এ উদ্যোগে যুক্ত অন্যান্য অংশীদারদের প্রচেষ্টার জন্যও ধন্যবাদ জানায়।
সৌদি আরব জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২৮০৩–এর আওতায় অনুমোদিত সমন্বিত শান্তি পরিকল্পনা বাস্তবায়নের প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। দেশটি বলেছে, নির্ধারিত সময়সীমার মধ্যে চুক্তির সব ধাপ বাস্তবায়ন করতে হবে।
বিবৃতিতে গাজা থেকে ইসরাইলের সম্পূর্ণ সেনা প্রত্যাহার, আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী মোতায়েন, বাধাহীন মানবিক সহায়তা পৌঁছানো, পুনর্গঠন কার্যক্রম শুরু এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের আবারও গাজার প্রশাসনিক দায়িত্ব গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সৌদি আরবের মতে, এই চুক্তি এমন একটি বৃহত্তর রাজনৈতিক প্রক্রিয়ার সূচনা করবে, যা ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার ও একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার নিশ্চয়তা দেবে। একই সঙ্গে পারস্পরিক স্বীকৃতির ভিত্তিতে ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথও সুগম করবে।

-6a6ca11302889.jpg)
-6a6c8f3f337a4.jpg)