Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে বড় সাইবার হামলা, এক লাখ পুলিশ কর্মকর্তার তথ্য ফাঁস

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১২:০৮ পিএম

যুক্তরাজ্যে বড় সাইবার হামলা, এক লাখ পুলিশ কর্মকর্তার তথ্য ফাঁস

ফাইল ছবি

Advertisement

যুক্তরাজ্যের প্রায় এক লাখ পুলিশ কর্মকর্তার নাম ও যোগাযোগের তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে। দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গুরুত্বপূর্ণ ডেটাবেজে সাইবার হামলার মাধ্যমে এই তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। এতে বহু বছর ধরে অপরাধীদের বিরুদ্ধে কাজ করা কর্মকর্তাদের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হ্যাকাররা পুলিশ ন্যাশনাল লিগ্যাল ডেটাবেজে অনুপ্রবেশ করে কর্মকর্তাদের তথ্য সংগ্রহ করে। যুক্তরাজ্যের বিভিন্ন পুলিশ বাহিনী আইনি তথ্য ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য এই অনলাইন ডেটাবেজ ব্যবহার করে থাকে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার পেছনে এক্সফিলস্কোয়াড নামে পরিচিত একটি সাইবার অপরাধী গোষ্ঠীর সংশ্লিষ্টতার সন্দেহ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে পশ্চিমা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ওপর চালানো ধারাবাহিক সাইবার হামলার অংশ হিসেবেই এ ঘটনাকে দেখছেন তদন্তকারীরা।

এর আগে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ন্যাশনাল ক্রাইম এজেন্সি এবং ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের তথ্যও সাইবার হামলার শিকার হয়। এছাড়া গত সপ্তাহে দেশটির শিক্ষা বিভাগে হামলা চালিয়ে পাঁচ লাখের বেশি তথ্য ফাঁস করা হয়েছিল।

তথ্য ফাঁস হওয়া এক পুলিশ কর্মকর্তা বলেন, তিনি গুরুতর সংগঠিত অপরাধ দমনে কাজ করেছেন এবং অনেক শীর্ষ অপরাধীকে কারাগারে পাঠিয়েছেন। তার ব্যক্তিগত তথ্য প্রকাশ পাওয়ায় তিনি ও তার সহকর্মীরা এখন নিরাপত্তা ঝুঁকিতে পড়েছেন। অতীতে চাকরির কারণে তাকে নিরাপদ আশ্রয়ে থাকতে এবং গাড়ি বিক্রি করতেও বাধ্য হতে হয়েছিল বলে জানান তিনি।

হ্যাকার গোষ্ঠী অনলাইনে দাবি করেছে, একবার কোনো প্রতিষ্ঠানের তথ্য ডার্ক ওয়েবে প্রকাশিত হলে তা আর কখনো পুরোপুরি মুছে ফেলা যায় না। তাই আইনি জটিলতা এড়াতে মুক্তিপণ পরিশোধ করাই প্রতিষ্ঠানের জন্য সহজ পথ বলে তারা হুমকি দিয়েছে।

জানা গেছে, ইংল্যান্ড ও ওয়েলসের অধিকাংশ পুলিশ কর্মকর্তা কর্মজীবনের কোনো না কোনো সময়ে এই ডেটাবেজ ব্যবহার করেছেন। বর্তমানে ওই দুই অঞ্চলে প্রায় এক লাখ ৪৫ হাজার পূর্ণকালীন পুলিশ কর্মকর্তা কর্মরত রয়েছেন। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সাইবার নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভারতের সিইসির পদত্যাগের দাবিতে লন্ডনে বিক্ষোভ, ছিলেন ধ্রুব রাঠি

ভারতের সিইসির পদত্যাগের দাবিতে লন্ডনে বিক্ষোভ, ছিলেন ধ্রুব রাঠি

ডার্ক ওয়েবে মিলেছে ১৮ লাখ বাংলাদেশির ব্যক্তিগত তথ্য

ডার্ক ওয়েবে মিলেছে ১৮ লাখ বাংলাদেশির ব্যক্তিগত তথ্য

একসঙ্গে পাঁচ সরকারি চাকরি করে বিপাকে ব্রিটিশ নাগরিক

একসঙ্গে পাঁচ সরকারি চাকরি করে বিপাকে ব্রিটিশ নাগরিক

জনপ্রিয় অভিনেতা রাসেল ব্র্যান্ড একজন নির্মম যৌন শিকারী

ইউকে প্রসিকিউটর জনপ্রিয় অভিনেতা রাসেল ব্র্যান্ড একজন নির্মম যৌন শিকারী

‘ওর শরীর সাপের মতো’, আদালতে ব্রিটিশ অভিনেতা রাসেলের বিরুদ্ধে নারীর অভিযোগ

‘ওর শরীর সাপের মতো’, আদালতে ব্রিটিশ অভিনেতা রাসেলের বিরুদ্ধে নারীর অভিযোগ

রাস্তায় পড়ে ছিলেন আমিরাতের ‘রাজপরিবারের পুত্রবধূ’, অতঃপর...

রাস্তায় পড়ে ছিলেন আমিরাতের ‘রাজপরিবারের পুত্রবধূ’, অতঃপর...

আরও পড়ুন

ইসরাইলের সর্বকালের সেরা বন্ধু ট্রাম্প: নেতানিয়াহু

ইসরাইলের সর্বকালের সেরা বন্ধু ট্রাম্প: নেতানিয়াহু

কানাডার সঙ্গেই থাকছে আলবার্টা, ধাক্কা খেলেন ট্রাম্পের মিত্ররা

কানাডার সঙ্গেই থাকছে আলবার্টা, ধাক্কা খেলেন ট্রাম্পের মিত্ররা

এনসিপিআই-তে যোগ দেওয়ার ৪ মাস পরেই ইউসুফ পাঠানের পকেটে ২০ কোটির জমি

এনসিপিআই-তে যোগ দেওয়ার ৪ মাস পরেই ইউসুফ পাঠানের পকেটে ২০ কোটির জমি

‘ইসরাইল আমাদের বন্ধু নয়’, বক্তব্যে অনড় মার্কিন সিনেট প্রার্থী

‘ইসরাইল আমাদের বন্ধু নয়’, বক্তব্যে অনড় মার্কিন সিনেট প্রার্থী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম