Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

বহুতল ভবন থেকে পড়ে মনোরোগ বিশেষজ্ঞের মৃত্যু

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৪:৪২ পিএম

বহুতল ভবন থেকে পড়ে মনোরোগ বিশেষজ্ঞের মৃত্যু

Advertisement

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে বহুতল ভবন থেকে পড়ে এক নারী মনোরোগ বিশেষজ্ঞের মৃত্যু হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

নিহত চিকিৎসক ডা. হেমিকা আগরওয়ালের বয়স ৪০ বছর। পরিবারের সদস্যদের ভাষ্য, প্রায় ১৮ মাস আগে বিবাহবিচ্ছেদের পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং দীর্ঘদিন ধরে বিষণ্নতায় ভুগছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে, গাজিয়াবাদ পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে, রোববার রাজ নগর এক্সটেনশন এলাকার ‘অফিসার্স সিটি-২’ আবাসিক কমপ্লেক্সের পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে নিচে পড়ে যান ডা. হেমিকা। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা ডা. আর চন্দ্র, যিনি গাজিয়াবাদের একজন মনোরোগ বিশেষজ্ঞ, পুলিশকে জানান, বিবাহবিচ্ছেদের পর থেকে তার মেয়ে দীর্ঘ সময় ধরে মানসিক চাপ ও বিষণ্নতার সঙ্গে লড়াই করছিলেন। পরিবারের দাবি, ওই ঘটনার পর থেকেই তার মানসিক স্বাস্থ্যের অবনতি হতে থাকে।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে এবং পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে। তবে ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়েছে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এদিকে, তদন্ত শেষ হওয়ার আগে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত কোনো মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ।

তথ্যসূত্র- দ্য টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম