Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১০:৫০ পিএম

ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ইরানের সামনে এখন কেবল দুটি পথ খোলা রয়েছে—একটি চুক্তি অথবা নিঃশর্ত আত্মসমর্পণ। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বর্তমান ইরানি নেতৃত্বের কড়া সমালোচনা করে বলেন যে তারা অত্যন্ত দ্বিমুখী নীতি অনুসরণ করছে। 

তিনি অভিযোগ করেন, একদিকে তারা বৈঠকের অনুরোধ বা একপ্রকার আকুতি জানাচ্ছে এবং ভবিষ্যতে আরও আলোচনার কথা বলছে, অন্যদিকে তারা প্রকাশ্যে গর্বের সাথে দাবি করছে যে কোনো আলোচনা হচ্ছে না এবং তারা কেবল ওমানের সাথেই যোগাযোগ রাখছে।

হরমুজ প্রণালি পরিচালনা সংক্রান্ত তেহরানের সাম্প্রতিক বক্তব্য নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প দাবি করেন, এই সামুদ্রিক পথটি বর্তমানে সম্পূর্ণরূপে মার্কিন নৌবাহিনী এবং তাদের গড়া শক্তিশালী অবরোধ বা যাকে বলা চলে ইস্পাত প্রাচীরের নিয়ন্ত্রণে রয়েছে। 

যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া প্রণালি দিয়ে কিছুই আসা-যাওয়া করতে পারবে না এবং কোনো চুক্তি কিংবা পূর্ণ আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত এই পরিস্থিতিই বজায় থাকবে বলে হুঁশিয়ারি দেন তিনি। 

ট্রাম্প আরও বলেন, ইরান স্বীকার করুক বা না করুক, তারা গত কয়েক দশক ধরে যে সমস্যার সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র তার একটি স্থায়ী সমাধানের কথাই বলছে। শেষ পর্যন্ত ইরানের পরমাণু অস্ত্র অর্জনের স্বপ্ন কখনোই পূরণ হতে দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি।

সূত্র: আল-জাজিরা।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম