Logo
Logo
×
   

আন্তর্জাতিক

ওমান উপকূলে জাহাজে হামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৯:২৩ এএম

ওমান উপকূলে জাহাজে হামলা

ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী জাহাজে অজ্ঞাত উৎস থেকে হামলা চালানো হয়েছে। ছবি: সংগৃহীত

ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী জাহাজে অজ্ঞাত উৎস থেকে ছোড়া একটি বস্তু আঘাত হেনেছে।  যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে। 

মঙ্গলবার (৪ আগস্ট) ভোরে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ওমানের খাসাব উপকূল থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে অবস্থান করার সময় জাহাজটি ভিএইচএফ চ্যানেল–১৬-এর মাধ্যমে হামলার খবর জানায়।

ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ইউকেএমটিও।  একই সঙ্গে ওই পথ ব্যবহারকারী জাহাজগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং সন্দেহজনক কোনো কার্যকলাপ দেখলে দ্রুত কর্তৃপক্ষকে জানাতে পরামর্শ দেওয়া হয়েছে।


এদিকে, এ হামলার দায় এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী স্বীকার করেনি।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক উত্তেজনার জেরে হরমুজ প্রণালি ঘিরে নিরাপত্তা পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। এ অবস্থায় ঘটনাটি ঘটল।

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে অবাধ নৌচলাচল নিশ্চিত করতে ইরানের প্রতি আহ্বান জানিয়ে আসছে। তবে ইরান বলছে, তাদের উপকূলসংলগ্ন জলসীমায় চলাচলকারী জাহাজের ওপর তাদের তদারকি থাকবে।


এর আগে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, আঞ্চলিক মধ্যস্থতার কারণে তিনি ইরানের বিরুদ্ধে পরিকল্পিত একটি সামরিক হামলা বাতিল করেছেন। 

তবে ইরান ওই দাবি প্রত্যাখ্যান করে জানায়, হরমুজ প্রণালি পুনরায় পুরোপুরি খুলে দেওয়ার বিষয়ে কোনো সমঝোতা হয়নি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .