Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হরমুজ সংকটের প্রভাব নিউজিল্যান্ডে, বেড়েছে বেকারত্ব ও মূল্যস্ফীতি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৮:৫৪ এএম

হরমুজ সংকটের প্রভাব নিউজিল্যান্ডে, বেড়েছে বেকারত্ব ও মূল্যস্ফীতি

হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত

Advertisement

হরমুজ প্রণালি বন্ধ থাকার কারণে নিউজিল্যান্ডে বেকারত্ব বেড়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।  খবর আল জাজিরার

উইনস্টন পিটার্স বলেন, ‘হরমুজ প্রণালির সাম্প্রতিক সংঘাত এবং এর ফলে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় ব্যবসার খরচও বেড়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে কর্মসংস্থানের ওপর।’

তিনি আরও বলেন, ‘সংঘাতের শুরু থেকেই আমরা সতর্ক করেছিলাম, এর বড় প্রভাব মূল্যস্ফীতি ও বেকারত্ব—দুটোর ওপরই পড়বে।’

পিটার্সের মতে, এই পরিস্থিতি নিউজিল্যান্ডের নিজস্ব তেলসম্পদ অনুসন্ধান ও উত্তোলনের প্রয়োজনীয়তাকে আরও জোরালো করেছে। 


তিনি বলেন, ‘দেশে যে তেলের মজুত রয়েছে তা খুঁজে বের করে উত্তোলন করতে পারলে আমরা জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পারব। পাশাপাশি আন্তর্জাতিক সিদ্ধান্ত ও ভূরাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভরশীলতাও কমবে।’

বার্তা সংস্থা রয়টার্সের উদ্ধৃত নিউজিল্যান্ড পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে দেশটির বেকারত্বের হার বেড়ে ৫.৬ শতাংশে পৌঁছেছে, যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ।  একই সময়ে জ্বালানির উচ্চমূল্যের কারণে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৪.১ শতাংশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হরমুজে দুই তেলবাহী ট্যাংকারে আগুন

হরমুজে দুই তেলবাহী ট্যাংকারে আগুন

হরমুজের কাছে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়া

হরমুজের কাছে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়া

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের শোচনীয় পরাজয়, যা বলল ইরান

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের শোচনীয় পরাজয়, যা বলল ইরান

ইরানে মার্কিন হামলা নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা

ইরানে মার্কিন হামলা নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা

কেন ইরানের কেশম দ্বীপে বারবার হামলা চালায় ‍যুক্তরাষ্ট্র?

কেন ইরানের কেশম দ্বীপে বারবার হামলা চালায় ‍যুক্তরাষ্ট্র?

আরও পড়ুন

ইরানকে সহায়তার অভিযোগ ভারত ও তুরস্কভিত্তিক প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ভারত ও তুরস্কভিত্তিক প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

হরমুজে দুই তেলবাহী ট্যাংকারে আগুন

হরমুজে দুই তেলবাহী ট্যাংকারে আগুন

‘সকাল ১১টাতেই মুখে মদের গন্ধ’, কাকে ইঙ্গিত করলেন রাহুল গান্ধী?

‘সকাল ১১টাতেই মুখে মদের গন্ধ’, কাকে ইঙ্গিত করলেন রাহুল গান্ধী?

দুই দিনে ৫ শতাংশের বেশি বাড়ল স্বর্ণের দাম

দুই দিনে ৫ শতাংশের বেশি বাড়ল স্বর্ণের দাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম