Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

চন্দিপুরা ভাইরাসের আক্রমণে ভারতে ২২ শিশুর মৃত্যু

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৫:৩৭ পিএম

চন্দিপুরা ভাইরাসের আক্রমণে ভারতে ২২ শিশুর মৃত্যু

মস্তিষ্কে প্রদাহজনিত রোগ সৃষ্টিকারী চন্দিপুরা ভাইরাসের প্রাদুর্ভাবে ভারতে অন্তত ২২ শিশুর মৃত্যু।

Advertisement

মস্তিষ্কে প্রদাহজনিত রোগ সৃষ্টিকারী চন্দিপুরা ভাইরাসের প্রাদুর্ভাবে ভারতে অন্তত ২২ শিশুর মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় গুজরাট ও রাজস্থানে ন্যাশনাল রেসপন্স টিম (এনআরটি) মোতায়েন করেছে দেশটির সরকার। খবর আনাদোলু এজেন্সির।

বুধবার (৫ আগস্ট) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এ দল স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে রোগ নিয়ন্ত্রণ, আক্রান্তদের চিকিৎসা এবং জনস্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা জোরদারে সহায়তা করবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, চন্দিপুরা ভাইরাস সাধারণত বর্ষা মৌসুমে বালুমাছি, মশা এবং অন্যান্য বাহক পোকামাকড়ের মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এ ভাইরাস মস্তিষ্কে প্রদাহ বা এনসেফালাইটিসের কারণ হতে পারে, যা দ্রুত জটিল ও প্রাণঘাতী রূপ নিতে সক্ষম।   

প্রাদুর্ভাবের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে গুজরাটে। রাজ্যটির স্বাস্থ্যমন্ত্রী প্রফুল পানশেরিয়া জানান, এ পর্যন্ত ১৮৪ জনের রক্তের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৫ জনের শরীরে চন্দিপুরা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।

এদিকে, গত মাসে রাজস্থানেও এ ভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আক্রান্ত এলাকাগুলোতে নজরদারি জোরদার, দ্রুত রোগ শনাক্তকরণ, মশা ও অন্যান্য বাহক পোকা দমন এবং জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম চালানো হচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের জ্বর, খিঁচুনি কিংবা স্নায়বিক জটিলতার লক্ষণ দেখা দিলে বিলম্ব না করে দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাংলাদেশের পূজায় চমকে গেলেন ময়ূখ, চাইলেন চট্টগ্রামের জন্য পুরস্কার

বাংলাদেশের পূজায় চমকে গেলেন ময়ূখ, চাইলেন চট্টগ্রামের জন্য পুরস্কার

প্রথমবারের মতো মানবদেহে গবাদিপশুর ‘শামোন্ডা ভাইরাস’ শনাক্ত

প্রথমবারের মতো মানবদেহে গবাদিপশুর ‘শামোন্ডা ভাইরাস’ শনাক্ত

কিশোরের চোখের ওপরে গজালো দাঁত!

কিশোরের চোখের ওপরে গজালো দাঁত!

দুবাইয়ের চেয়েও কম দামে ভারতে বিক্রি হচ্ছে পেট্রল-ডিজেল, কারণ কী

দুবাইয়ের চেয়েও কম দামে ভারতে বিক্রি হচ্ছে পেট্রল-ডিজেল, কারণ কী

‘মোদি সরকারের মেয়াদ ফুরিয়ে আসছে’

‘মোদি সরকারের মেয়াদ ফুরিয়ে আসছে’

টাইগার শ্রফের ওপর হামলাকারীদের নিয়ে বেরিয়ে এলো নতুন তথ্য

টাইগার শ্রফের ওপর হামলাকারীদের নিয়ে বেরিয়ে এলো নতুন তথ্য

আরও পড়ুন

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, কয়েক মিনিটের ব্যবধানে আরও কম্পন

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, কয়েক মিনিটের ব্যবধানে আরও কম্পন

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘চাম্পি’, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘চাম্পি’, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে

বাংলাদেশের পূজায় চমকে গেলেন ময়ূখ, চাইলেন চট্টগ্রামের জন্য পুরস্কার

বাংলাদেশের পূজায় চমকে গেলেন ময়ূখ, চাইলেন চট্টগ্রামের জন্য পুরস্কার

প্রথমবারের মতো মানবদেহে গবাদিপশুর ‘শামোন্ডা ভাইরাস’ শনাক্ত

প্রথমবারের মতো মানবদেহে গবাদিপশুর ‘শামোন্ডা ভাইরাস’ শনাক্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম